শাহপরানে ইয়াবাসহ পুলিশে আটক দু’জনকে ছিনতাই | তদন্ত রিপোর্ট

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

শাহপরানে ইয়াবাসহ পুলিশে আটক দু’জনকে ছিনতাই

শাহপরানে ইয়াবাসহ পুলিশে আটক দু’জনকে ছিনতাই

Manual1 Ad Code

তদন্ত রিপোর্ট ডেস্ক: সিলেটে মেট্রোপলিটন পুলিশের আওতাধীন শাহপরান থানা পুলিশের হাতে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক দুই মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিয়ে নেওয়ার ঘটনায় এলাকাজুড়ে তুলকালাম সৃষ্টি হয়েছে এতে করে করে পুলিশের ভাবমূর্তি নিয়েও প্রশ্ন উঠছে সর্বমহলে।

Manual8 Ad Code

পুলিশের দাবি, আটককৃতদের পালিয়ে যেতে সহযোগীতা করেছে তাদের অপরাপর সহযোগীরা।

বুধবার (১৮ মার্চ) বিকালে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে বিষয়টি জানা গেছে। মঙ্গলবার সন্ধ্যা পৌণে ৬টার দিকে শাহপরান থানার দলইপাড়ায় গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশের একটি সুত্রমতে, দলইপাড়া আহমদের দোকানের সামনে একটি পিকআপকে (রেজি. নং ঢাকা মেট্রো ঠ-১৪-১২৭৫) তল্লাশি করে ২৯৭ পিস ইয়াবাসহ দু’জনকে আটক করে শাহপরান থানাপুলিশ।

Manual2 Ad Code

এসময় শাহপরান থানার আলীবাগ এলাকার মোঃ ছামছু মিয়ার ছেলে শহিদুল ইসলাম (৪৫) ও জাবেদ আহমদকে (২৬) আটক করা হলে তাদের চিৎকার চেঁচামেচিতে ছুটে আসে তাদের আরও অন্তত ২৫ থেকে ৩০ জন সহযোগী।

Manual8 Ad Code

সহযোগীদের মধ্যে, দলইপাড়ার মুছাব্বির আলীর ছেলে আব্দুল আহাদ কুটন (৪০) ও এনাম (৩৫), শহিদুল ইসলামের ছেলে সাকিব (২৪), আবুল মিয়ার ছেলে রেবুল (২৭), দত্তগ্রামের হোসেন মিয়ার ছেলে রোমান আহমদ (২৬) ও আফরোজ মিয়ার ছেলে রাজিব আহমদ (৩৫)।

Manual8 Ad Code

প্রত্যক্ষদর্শী সুত্রমতে, এ ৬ জনের নেতৃত্বে ২৫/৩০ জনের একটি দল তাদের পথ রোধ করে নানান ঝামেলা সৃষ্টি করে। এই সুযোগে শহিদুল ইসলাম ও জাবেদ গাড়ি নিয়ে দ্রুত পালিয়ে যায়।

এ ব্যাপারে গণমাধ্যমে নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অফিসার) মোঃ মঞ্জুর আলম বলেন- শাহপরান থানায় মামলা (নং ৩০/১৮/৩/২৬) দায়ের করা হয়েছে এবং আসামিদের ধরতে জোরালো অভিযান চলমান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Add



© All rights reserved © tadantareport.com
Design BY Web WORK BD
ThemesBazar-Jowfhowo

Follow for More!

Manual1 Ad Code
Manual2 Ad Code
error: Content is protected !!