সমাজসেবায় নিবেদিত মোহাম্মদ কামরুল কায়েস চৌধুরী | তদন্ত রিপোর্ট

মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন

সমাজসেবায় নিবেদিত মোহাম্মদ কামরুল কায়েস চৌধুরী

সমাজসেবায় নিবেদিত মোহাম্মদ কামরুল কায়েস চৌধুরী

Manual5 Ad Code

নীরবতার আড়ালে আলোর প্রদীপ

 

Manual1 Ad Code

অতিথি প্রতিবেদক: সমাজে এমন কিছু মানুষ থাকেন, যারা প্রচারের ঝলকানি কিংবা আলোচনার কেন্দ্রবিন্দুতে না থেকেও নিরলসভাবে কাজ করে যান মানুষের কল্যাণে। তাদের পদচারণা থাকে নীরব, কিন্তু প্রভাব থাকে গভীর। তেমনি একজন মানুষ মোহাম্মদ কামরুল কায়েস চৌধুরী একজন নিরব সমাজসেবক, যার নেশা এবং পেশা দুটিই মানুষের উপকার সাধন।

Manual2 Ad Code

নিজ উদ্যোগে কর্মসংস্থান সৃষ্টি করে অসংখ্য বেকার তরুণের জীবনে আশার আলো জ্বালিয়েছেন তিনি। সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে তাদের স্বাবলম্বী করে তোলার যে চেষ্টা, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। ক্ষুদ্র ব্যবসা, উদ্যোগ এবং কর্মসংস্থানের বিভিন্ন সুযোগ তৈরি করে তিনি কেবল ব্যক্তি নয়, পুরো সমাজের অর্থনৈতিক উন্নয়নে অবদান রেখে চলেছেন।

Manual3 Ad Code

তার কাজের একটি বিশেষ দিক হলো তিনি প্রচারবিমুখ। নিজের কাজের স্বীকৃতি কিংবা প্রশংসা পাওয়ার চেয়ে মানুষের মুখে হাসি ফোটানোই তার কাছে বড়। নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়ানো, বিপদে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এসবই যেন তার জীবনের অবিচ্ছেদ্য অংশ।

Manual4 Ad Code

স্থানীয়দের মতে, মোহাম্মদ কামরুল কায়েস চৌধুরী একজন সত্যিকারের মানবিক মানুষ, যিনি নিজের অবস্থান থেকে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করে যাচ্ছেন। তার মতো মানুষদের উদ্যোগ এবং মানসিকতা সমাজের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে দীর্ঘদিন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Add



© All rights reserved © tadantareport.com
Design BY Web WORK BD
ThemesBazar-Jowfhowo

Follow for More!

Manual1 Ad Code
Manual4 Ad Code
error: Content is protected !!