শ্রীমঙ্গল থানার ৩ পুলিশকে বিদায়ী সংবর্ধনাষ | তদন্ত রিপোর্ট

বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

শ্রীমঙ্গল থানার ৩ পুলিশকে বিদায়ী সংবর্ধনাষ

শ্রীমঙ্গল থানার ৩ পুলিশকে বিদায়ী সংবর্ধনাষ

Manual7 Ad Code

আবদাল মিয়া, মৌলভীবাজার 

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানায় কর্মরত পুলিশ সদস্য মো: নুরুল ইসলাম ও মো: কামরুজ্জামান কাজল এর অবসরজনিত এবং কনস্টেবল অনিল কান্তি চাকমা’র বদলিজনিত বিদায় উপলক্ষে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

Manual6 Ad Code

রবিবার (৩ আগষ্ট) বিকেল সাড়ে ৩টায় শ্রীমঙ্গল থানা কর্তৃক আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে এসআই মুহিবুর এর সঞ্চালনায়, অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম এর উপস্থিতিতে থানায় দায়িত্বরত এসআই এবং পুলিশ সদস্যরাসহ স্থানীয় সংবাদ মাধ্যমের সংবাদকর্মীরাও উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

তাদের বিদায়ী উপলক্ষে অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম তার বক্তব্যে বলেন, সংবর্ধিতরা দায়িত্ব পালনকালীন সময়ে আন্তরিকতার সাথে তাদের উপর অর্পিত দায়িত্ব পালনে সচেষ্ট ছিলেন। তাছাড়া সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে আমিও অনেক সময় আপনাদের উপর কঠোর হতে হয়েছে সেগুলো শুধুমাত্র সরকারি কাজ আনজামের কারণে, এছাড়া অন্য কোন উদ্দেশ্য ছিল না আশা করি আপনারা যদি আমার কোন কর্মকান্ডে কষ্ট পেয়ে থাকেন তাহলে দায়িত্বের কারণে মনে রাখবেন না আমাদের জন্য দোয়া করবেন আমরাও দোয়া করি আপনারা অবসর জীবন সুন্দর ভাবে পরিচালিত করুন এবং বদলী জনিত কারণে যিনি বিদায় নিচ্ছেন তার প্রতিও আমাদের শুভকামনা রইল,আশাকরি সর্বক্ষেত্রে তারা দায়িত্বশীলের পরিচয় বহন করবেন।

এছাড়াও বক্তব্য রাখেন, তদন্ত কর্মকর্তা এমদাদ হোসেন, এসআই সাইদুর রহমান, এএস আই নজরুল ইসলাম, পুলিশ সদস্য মন্টু দাস, সাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন আনিসুল ইসলাম আশরাফী।

Manual5 Ad Code

বক্তারা বিদায় পুলিশ সদস্যদের সুস্বাস্থ্য কামনা করেছেন এবং বিদায়ী পুলিশ সদস্যরা ও নিজেদের আবেগ আপ্লুত কণ্ঠে অনুভূতি প্রকাশ করেছেন। এ সময় বিদায়ীরা সবার সাথে কোলাকুলি করে গাড়িতে উঠেন।

Manual6 Ad Code

পরিশেষে শ্রীমঙ্গল থানার গাড়ি দিয়ে তাদের (অবসরপ্রাপ্ত) দুইজনকে মৌলভীবাজার পৌঁছে দেওয়া হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Add



© All rights reserved © tadantareport.com
Design BY Web WORK BD
ThemesBazar-Jowfhowo

Follow for More!

Manual1 Ad Code
Manual2 Ad Code
error: Content is protected !!