ভাঙ্গুড়ায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল উদ্ধার, নিলামে বিক্রয় | তদন্ত রিপোর্ট

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:

জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্ট পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে।

ভাঙ্গুড়ায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল উদ্ধার, নিলামে বিক্রয়

ভাঙ্গুড়ায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল উদ্ধার, নিলামে বিক্রয়

Manual3 Ad Code

মোঃ সুজন আহম্মেদ পাবনা জেলা প্রতিনিধি

: পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়নের পুইবিল বাজারে তালাবদ্ধ একটি ঘর থেকে খাদ্যবান্ধব কর্মসূচির চাল উদ্ধার করেছে প্রশাসন। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে প্রশাসনের উদ্যোগে চালগুলো জব্দ করা হয়। তবে ঘরের মালিক কিংবা চালের প্রকৃত মালিককে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, উদ্ধার হওয়া চাল সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির আওতাভুক্ত। তাই এ চাল পরদিন মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে নিলামে তোলা হয়। নিলামে অংশ নেন মোট পাঁচজন ক্রেতা। সর্বোচ্চ দরদাতা হিসেবে মো: সুজন আলী খান প্রতি কেজি ৩৬ টাকা দরে ২৪০ কেজি চাল ক্রয় করেন। এর ফলে মোট ৮ হাজার ৬৪০ টাকা সরকারী কোষাগারে জমা হবে।

Manual5 Ad Code

নিলাম কার্যক্রমে উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো: মোহাব্বত হোসেন, সহকারী প্রোগ্রামার মো: শাহিনুর রহমান, খাদ্য পরিদর্শক মো: মিজানুর রহমান, উপ-খাদ্য পরিদর্শক নিরঞ্জন কুমার ঘোষ, দিলপাশার ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও সচিব মো: শামীম আহমেদ এবং ইউপি সদস্য মো: হাবিবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Manual1 Ad Code

বিষয়টি নিশ্চিত করে দিলপাশার ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও সচিব মো: শামীম আহমেদ বলেন, উদ্ধারকৃত চাল নিলামের মাধ্যমে বিক্রি করে অর্থ সরকারি খাতে জমা দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে খাদ্যবান্ধব কর্মসূচির চাল নিয়ে কোনো অনিয়ম হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Manual1 Ad Code

মো: সুজন আহম্মেদ
পাবনা জেলা প্রতিনিধি

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Comments are closed.

Add



© All rights reserved © tadantareport.com
Design BY Web WORK BD
ThemesBazar-Jowfhowo
Manual1 Ad Code
Manual6 Ad Code