ঘুষের সংবাদ ঢাকতে বিয়ানীবাজার নির্বাচন কর্মকর্তা ইকবালের ঘুষ! | তদন্ত রিপোর্ট

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:

জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্ট পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে।

ঘুষের সংবাদ ঢাকতে বিয়ানীবাজার নির্বাচন কর্মকর্তা ইকবালের ঘুষ!

ঘুষের সংবাদ ঢাকতে বিয়ানীবাজার নির্বাচন কর্মকর্তা ইকবালের ঘুষ!

Manual2 Ad Code

তদন্ত প্রতিবেদক: বিয়ানীবাজার উপজেলা নির্বাচন কার্যালয় এখন আর সাংবিধানিক ও নাগরিক অধিকার নিশ্চিতের কোনো সরকারি দপ্তর নেই; এটি পরিণত হয়েছে প্রকাশ্য ঘুষ বাণিজ্য, স্বেচ্ছাচারিতা ও রাষ্ট্রদ্রোহী অপকর্মের এক ভয়ংকর অভয়ারণ্যে। টাকার বিনিময়ে ভিনদেশি রোহিঙ্গাদের হাতে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র তুলে দেওয়ার মতো চরম দেশবিরোধী অপরাধে জড়িয়ে পড়েছে এই দপ্তরের একটি সংঘবদ্ধ চক্র। আর নিজেদের এই পাহাড়সম দুর্নীতি ও কেলেঙ্কারির খবর ধামাচাপা দিতে খোদ নির্বাচন কর্মকর্তা রাজনৈতিক তদবিরের পাশাপাশি সাংবাদিককে বিকাশে ঘুষ পাঠানোর মতো নির্লজ্জ পথ বেছে নিয়েছেন।

Manual8 Ad Code

অনুসন্ধানী পত্রিকা ‘তদন্ত রিপোর্ট’-এর তথ্যানুযায়ী, এই ভয়াবহ জালিয়াতির মূল হোতা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: আহসান ইকবাল। তার নেতৃত্বে গড়ে ওঠা এই শক্তিশালী দুর্নীতিবাজ সিন্ডিকেটে প্রধান সহযোগী হিসেবে যুক্ত রয়েছেন অফিসের পিয়ন তপন দাস এবং নৈশপ্রহরী দুলাল মিয়া। সাধারণ মানুষের পকেট কাটা থেকে শুরু করে টাকার বিনিময়ে রোহিঙ্গাদের ভোটার বানানোর মতো দেশের সার্বভৌমিকত্ব ও জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলা গুরুতর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

এই রাষ্ট্রদ্রোহী অপকর্মের বিষয়ে গত শনিবার (০৭ নভেম্বর) ‘তদন্ত রিপোর্ট’-এর সম্পাদক অভিযুক্ত তিনজনের বক্তব্য সংগ্রহের চেষ্টা করেন। কিন্তু দুর্নীতিবাজ চক্রটি কল রিসিভ বা কোনো বক্তব্য প্রদানে অস্বীকৃতি জানায়। উল্টো নিজেদের অপকর্ম ঢাকতে তারা রাজনৈতিক প্রভাব খাটানোর ঘৃণ্য পথ বেছে নেয়। নির্বাচন কর্মকর্তা মো: আহসান ইকবালের হয়ে নিউজটি আটকানোর জন্য বিয়ানীবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক পরিচয়ে এক নেতা ও সিলেট আইনজীবী সমিতির সাথে সম্পৃক্ত আরেক নেতা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদককে দফায় দফায় কল করে নিউজটি প্রকাশ না করার জন্য চাপ প্রয়োগ করেন। এই নির্লজ্জ তদবিরের সম্পূর্ণ অডিও রেকর্ড পত্রিকা কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত রয়েছে।

Manual1 Ad Code

রাজনৈতিক তদবিরে সত্যের কণ্ঠরোধ করতে ব্যর্থ হয়ে দুর্নীতিবাজ নির্বাচন কর্মকর্তা মো: আহসান ইকবাল গত রবিবার (০৮ নভেম্বর) চরম ধৃষ্টতার পরিচয় দেন। অপশক্তি দিয়ে সত্য লুকাতে না পেরে সকাল ১১:০৯ মিনিটে তিনি সরাসরি ভারপ্রাপ্ত সম্পাদকের ব্যক্তিগত বিকাশ নম্বরে ৫ হাজার টাকা ঘুষ হিসেবে পাঠান।

Manual5 Ad Code

স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, একজন সরকারি কর্মকর্তা কেন গায়ে পড়ে একজন সাংবাদিকের ব্যক্তিগত বিকাশে টাকা পাঠাবেন? সাংবাদিককে বিকাশে টাকা পাঠানোর এই মরিয়া অপচেষ্টাই প্রমাণ করে ডাল মে কুছ কালা হ্যায়! এটি মূলত তাদের অপরাধের স্বতঃস্ফূর্ত স্বীকারোক্তি। এতেই সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় যে, নির্বাচন অফিসে বসে মিলেমিশে তারা যে দুর্নীতির আখড়া গড়ে তুলেছেন এবং রোহিঙ্গা ভোটার বানানোর যে অভিযোগ উঠেছে, তা সম্পূর্ণ সত্য।

তবে কোনো অনৈতিক প্রলোভন বা অপশক্তিই সত্য প্রকাশ থেকে ‘তদন্ত রিপোর্ট’-কে টলাতে পারেনি। দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচন করে পত্রিকাটি সাহসিকতার সাথে “ঘুষের হাট বিয়ানীবাজার নির্বাচন অফিস” শিরোনামে মূল সংবাদটি প্রকাশ করেছে। টাকার লোভে রাষ্ট্রের পরিচয় বিক্রি করে দেওয়া এই দুর্নীতিবাজ কর্মকর্তা ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অবিলম্বে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা এখন সময়ের জোর দাবি।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Comments are closed.

Add



© All rights reserved © tadantareport.com
Design BY Web WORK BD
ThemesBazar-Jowfhowo
Manual1 Ad Code
Manual6 Ad Code