সিলেটে ৪৮ বিজিবির বজ্রকঠিন অবস্থান, ২৪ লাখ টাকার মাল জব্দ! | তদন্ত রিপোর্ট

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:২১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:

জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্ট পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে।

সংবাদ শিরোনাম
সিলেটে ৪৮ বিজিবির বজ্রকঠিন অবস্থান, ২৪ লাখ টাকার মাল জব্দ!

সিলেটে ৪৮ বিজিবির বজ্রকঠিন অবস্থান, ২৪ লাখ টাকার মাল জব্দ!

Manual2 Ad Code

তদন্ত প্রতিবেদক: সিলেটে চোরাকারবারিদের বিরুদ্ধে বড় ধরনের সাঁড়াশি অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিভিন্ন সীমান্ত পয়েন্টে একযোগে অভিযান চালিয়ে ২৪ লক্ষাধিক টাকার অবৈধ ও চোরাচালানকৃত মালামাল জব্দ করেছে বিজিবি জওয়ানরা।

Manual4 Ad Code

সিলেটের সীমান্ত এলাকায় চোরাকারবারিদের দৌরাত্ম্য রুখতে এবার বজ্রকঠিন অবস্থান নিয়েছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সিলেটের বাংলাবাজার, লাফার্জ, পান্থুমাই, তামাবিলসহ আটটি বিওপি এলাকায় একযোগে এই সাঁড়াশি অভিযান চালানো হয়।

Manual4 Ad Code

অভিযানে ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা বিপুল পরিমাণ মদ, শাড়ী, কম্বল, গরু, ফলমূলসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী আটক করা হয়। এছাড়াও বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে বিপুল পরিমাণ শিং মাছও জব্দ করেন বিজিবি জওয়ানরা। উদ্ধারকৃত এসব মালামালের আনুমানিক মূল্য প্রায় ২৪ লাখ ২৩ হাজার টাকা।

সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এই ধারাবাহিক সাফল্য প্রসঙ্গে ৪৮ বিজিবির অধিনায়ক জানিয়েছেন, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার রুখতে বিজিবি বিন্দুমাত্র ছাড় দেবে না। এই অপতৎপরতা বন্ধে তাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

Manual4 Ad Code

বিজিবির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, আটককৃত মালামালের বিষয়ে দেশের প্রচলিত আইন অনুযায়ী কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। বিজিবির এমন আপসহীন অভিযানে সীমান্ত এলাকায় চোরাকারবারিদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Comments are closed.

Add



© All rights reserved © tadantareport.com
Design BY Web WORK BD
ThemesBazar-Jowfhowo
Manual1 Ad Code
Manual3 Ad Code