সিলেটে ট্যাঙ্কলরী শ্রমিক নেতার মোটরসাইকেল চুরি | তদন্ত রিপোর্ট

বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

সিলেটে ট্যাঙ্কলরী শ্রমিক নেতার মোটরসাইকেল চুরি

সিলেটে ট্যাঙ্কলরী শ্রমিক নেতার মোটরসাইকেল চুরি

Manual3 Ad Code

তদন্ত রিপোর্ট: সিলেট সিটি করপোরেশনের ২৫ নং ওয়ার্ডের খোজার খলা মারকাজ জামে মসজিদের সামন থেকে টিভি এস মোটর সাইকেল চুরি হয়েছে।

ঘটনাটি ঘটেছে গত শনিবার (২৩ আগষ্ট) দুপুরে জোহরের নামাজ চলাকালীন সময়।

Manual1 Ad Code

জানা গেছে, সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের অর্থ সম্পাদক মোঃ ইকবাল হোসেন জোহরের নামাজ আদায় করতে খোজার খলা মারকাজ জামে মসজিদের সামনে সিলেট মেট্রো-হ-১১৯২৩৪ টিভি এস ১১০ সিসি মোটর সাইকেল পার্কিং করে তালা লাগিয়ে মসজিদে প্রবেশ করেন। নামাজ আদায় করে মসজিদ থেকে বের হয়ে তিনি দেখেন যে স্থানে মোটর সাইকেল রেখেছেন সেখানে নেই।

Manual7 Ad Code

ঘটনাটি ইকবাল হোসেন স্থানীয় মুসল্লিগন ও আশপাশের সবাইকে জানান। পরে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় একজন যুবক টিভি এস মোটর সাইকেল চুরি করে নিয়ে যাচ্ছে।

Manual4 Ad Code

মটর সাইকেলের সন্ধান ও চোরকে ধরিয়ে দেওয়া জন্য সকলের সহযোগিতা চেয়েছেন সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের অর্থ সম্পাদক মোঃ ইকবাল হোসেন যোগাযোগ ০১৮১৩৩১৮০৮৩। এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Add



© All rights reserved © tadantareport.com
Design BY Web WORK BD
ThemesBazar-Jowfhowo

Follow for More!

Manual1 Ad Code
Manual4 Ad Code
error: Content is protected !!