‌ডেভিল যতদিন শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে : স্বরাষ্ট্র উপদেষ্টা | তদন্ত রিপোর্ট

বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

‌ডেভিল যতদিন শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

‌ডেভিল যতদিন শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা

Manual7 Ad Code

তদন্ত রিপোর্ট ডেস্ক: সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ চালানো প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‌ডেভিল যতদিন শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে।

রবিবার সকালে রাজধানীর ফার্মগেটে মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের নতুন মৃত্তিকা ভবন উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

Manual7 Ad Code

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘গাজীপুরে যারা ছাত্র-জনতার ওপর হামলার ঘটনা ঘটিয়েছে তাদের অনেককেই আইনের আওতায় আনা হয়েছে। তাড়াতাড়ি বাকিদেরও আনা হবে।’

Manual5 Ad Code

যারা দেশকে অস্থিতিশীল করবে তাদের টার্গেট করে ডেভিল হান্ট অপারেশন চলবে বলেও জানিয়েছেন জাহাঙ্গীর আলম। পুলিশের ঊর্ধ্বতন পাঁচ কর্মকর্তাকে গ্রেফতার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যাদের গ্রেফতার করা হয়েছে তাদের অপরাধ দেশবাসীর জানা রয়েছে।’

Manual4 Ad Code

ছাত্র-জনতার ওপর হামলার ঘটনার পর ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে এখন পর্যন্ত ৬৫ জনকে গ্রেফতারের কথা জানিয়েছেন মহানগর পুলিশ কমিশনার নাজমুল করিম খান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Add



© All rights reserved © tadantareport.com
Design BY Web WORK BD
ThemesBazar-Jowfhowo

Follow for More!

Manual1 Ad Code
Manual7 Ad Code
error: Content is protected !!