যে অভিযোগে প্রত্যাহার দুই ওসি | তদন্ত রিপোর্ট

বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

যে অভিযোগে প্রত্যাহার দুই ওসি

যে অভিযোগে প্রত্যাহার দুই ওসি

Manual4 Ad Code

তদন্ত রিপোর্ট ডেস্ক: সিলেট বিভাগের মৌলভীবাজার জেলা পুলিশের বহুল আলোচিত-সমালোচিত কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গোলাম আপছার এবং রাজনগর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মোর্শেদুল হাসান খানকে প্রত্যাহার করা হয়েছে।

Manual5 Ad Code

স্থানীয়দের অভিযোগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় দায়েরকৃত মামলার আসামী গ্রেফতারে পক্ষপাতিত্ব মামলা বানিজ্য সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

Manual2 Ad Code

এমনকি অদৃশ্য কারণে বিভিন্ন মামলার বিষয়ে সকাল বিকাল সিদ্ধান্ত পরিবর্তন করার নজির আছে। অভিযোগ রয়েছে, পুরো উপজেলার একটা বিশেষ সিন্ডিকেটের নিয়ন্ত্রণে ছিলেন ওসি গোলাম আফসার।

ফলে চুনোপুঁটি গ্রেফতার হলেও কুলাউড়া উপজেলার শীর্ষ ডেভিলদের ধরতে তিনি ছিলেন উদাসীন।

গত শনিবার (১৭ মে) বাংলাদেশ পুলিশ সুপার হেডকোয়ার্টার্সের অ্যাডিশনাল আইজি (প্রশাসন) মো: মতিউর রহমান শেখ স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

Manual6 Ad Code

জানা গেছে, গত ১২ মে সিলেট রেঞ্জ ডিআইজি’র কার্যালয় থেকে কুলাউড়া ও রাজনগর থানার ওসিকে অন্যত্র বদলীর অনুমতি প্রদানের জন্য পুলিশ হেডকোয়ার্টার্সে একটি পত্র প্রেরণ করা হয়।

সেই পত্রের ভিত্তিতে কুলাউড়া থানার ওসি মো. গোলাম আফছার ও রাজনগর থানার ওসি মুহাম্মদ মোর্শেদুল হাসান খানকে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহারপূর্বক অন্যত্র বদলীর অনুমতি প্রদান করা হয়।

যার অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পত্র দেয়া হয়েছে ডিআইজি, সিলেট রেঞ্জ, পুলিশ সুপার, মৌলভীবাজার ও স্টাফ অফিসার টু আইজিপি, পুলিশ হেডকোয়ার্টার্স।

Manual1 Ad Code

উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এক পত্রে সিলেট রেঞ্জের বিভিন্ন থানার ওসিসহ কুলাউড়া থানার ওসি মো. গোলাম আফছারকে টুরিস্ট পুলিশে বদলী করা হয়। কিন্তু অজ্ঞাত কারণে কুলাউড়া থানার ওসি হিসেবে তিনি বহাল থাকেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Add



© All rights reserved © tadantareport.com
Design BY Web WORK BD
ThemesBazar-Jowfhowo

Follow for More!

Manual1 Ad Code
Manual8 Ad Code
error: Content is protected !!