সিলেট-তামাবিল মহাসড়ক প্রকল্পে গচ্চা সরকারের হাজার কোটি টাকা! | তদন্ত রিপোর্ট

বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

সিলেট-তামাবিল মহাসড়ক প্রকল্পে গচ্চা সরকারের হাজার কোটি টাকা!

সিলেট-তামাবিল মহাসড়ক প্রকল্পে গচ্চা সরকারের হাজার কোটি টাকা!

Manual3 Ad Code

তদন্ত রিপোর্ট ডেস্ক: ঢাকা-সিলেট মহাসড়ক ৬ লেন প্রকল্পের সিলেট-তামাবিল অংশে জমি অধিগ্রহণ ও নকশা পরিবর্তনকে কেন্দ্র করে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। বেসরকারি সংস্থা সিসিডিবি এবং জেলা প্রশাসনের একটি অসাধু চক্র এই সিন্ডিকেটের মাধ্যমে কয়েক হাজার কোটি টাকা হাতিয়ে নিচ্ছে বলে অনুসন্ধানে জানা গেছে।

সিন্ডিকেটটি মূলত তিনটি উপায়ে সরকারি অর্থ আত্মসাৎ করছে, কম দামি জমিকে কাগজে-কলমে বেশি দামি দেখিয়ে অতিরিক্ত অর্থ উত্তোলন।

রাতারাতি খাস জমিতে দালান তুলে বা বিদ্যমান ভবনের ফাউন্ডেশন বাড়িয়ে দেখিয়ে বড় অংকের ক্ষতিপূরণ দাবি।

Manual6 Ad Code

ক্ষতিগ্রস্তদের টাকা পাইয়ে দেওয়ার বিনিময়ে দালালদের মাধ্যমে গোপন চুক্তি ও কমিশন আদায়।

ভুক্তভোগীদের গঠিত ‘তামাবিল সড়ক অধিগ্রহণ কল্যাণ পরিষদ’-এর দাবি অনুযায়ী, এই দুর্নীতির মূলে রয়েছেন, সিসিডিবির টিম লিডার আতিকুল ইসলাম, সিসিডিবির ম্যানেজার ফজলে রাব্বি খান, সিলেট জেলা প্রশাসন কাননগো শ্রীপদ দেব, বহিরাগত দালাল স্বপন সরকার ও সানোয়ার।

Manual3 Ad Code

সিলেটের এডিসি শিল্পী রাণী মোদক জানিয়েছেন, সুনির্দিষ্ট প্রমাণ পেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে, সিসিডিবির এমন কর্মকাণ্ডকে সম্পূর্ণ অবৈধ বলে দাবি করেছেন সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী।

Manual2 Ad Code

স্থানীয় বাসিন্দাদের দাবি, উন্নয়নের নামে এই ‘ওপেন সিক্রেট’ লুটপাট বন্ধ করতে অবিলম্বে উচ্চপর্যায়ের তদন্ত প্রয়োজন।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Add



© All rights reserved © tadantareport.com
Design BY Web WORK BD
ThemesBazar-Jowfhowo

Follow for More!

Manual1 Ad Code
Manual4 Ad Code
error: Content is protected !!