সিলেটের চোরাচালান রাজ্যের অঘোষিত সম্রাট মাসুম শীঘ্ররে | তদন্ত রিপোর্ট

বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

সিলেটের চোরাচালান রাজ্যের অঘোষিত সম্রাট মাসুম শীঘ্ররে

সিলেটের চোরাচালান রাজ্যের অঘোষিত সম্রাট মাসুম শীঘ্ররে

Manual7 Ad Code

তদন্ত রিপোর্ট ডেস্ক: অবশেষে শীঘ্ররে সিলেটের চোরাচালান রাজ্যের অঘোষিত সম্রাট ও কানাইঘাট উপজেলার লোভাছড়া পাথর কোয়ারিতে চাঁদাবাজির মামলায় বহুল আলোচিত মাসুম আহমদ ওরফে সুইচ মাছুম। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মো. শাহ আলম এ বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

তদন্তকারী কর্মকর্তা গণমাধ্যমে জানান- সিলেটের জকিগঞ্জ উপজেলার সোনাসার গ্রামের আব্দুল মজিদ ওরফে পাখি মিয়ার ছেলে সিলেটের চিনিসহ ভারতীয় সকল ধরনের পণ্য চোরাচালান রাজ্যের অঘোষিত সম্রাট মাসুম আহমদ ওরফে সুইচ মাছুম এ মামলার এজাহারভুক্ত আসামি। গতকাল বুধবার (১৪ মে) তিনি আদালতে মাসুমকে গ্রেফতার দেখানোর আবেদন করেন।

Manual2 Ad Code

মাসুম আহমদের বিরুদ্ধে সিলেট বিভাগসহ সমগ্রঃ দেশের বিভিন্ন থানায় চোরাচালান ও বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা রয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

Manual6 Ad Code

গত মঙ্গলবার (১৩ মে), মাসুম আহমদ সিলেট জেলা ও দায়রা জজ আদালতে চোরাচালানের অপর এক মামলায় (বিশেষ ক্ষমতা আইন মামলা নং-৩৮/২০২৫) আত্মসমর্পণ করেন। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, গত সোমবার (১২ মে) লোভাছড়া পাথর কোয়ারিতে চাঁদাবাজির সময় আব্দুল্লাহ (২২), মো. সাইফ (২২) ও তায়েফ উদ্দিন (৫৫) নামে ৩ চাঁদাবাজকে আটক করে পুলিশ।

এই ঘটনায় মাসুম আহমদ ওরফে সুইচ মাছুম (৩৭), মইনুল হক (৪২), জয়নাল আবেদীন (৫৫), লিটন মিয়া (৪০), গোলাম আজম (৪২) সহ অজ্ঞাতনামা আরও ৭/৮ জনকে আসামি করে চাঁদাবাজির মামলা দায়ের করে পুলিশ।

Manual7 Ad Code

মামলার অন্য আসামি মইনুল হকসহ পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে কানাইঘাট থানা পুলিশ বলে গণমাধ্যমে নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল আউয়াল।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Add



© All rights reserved © tadantareport.com
Design BY Web WORK BD
ThemesBazar-Jowfhowo

Follow for More!

Manual1 Ad Code
Manual8 Ad Code
error: Content is protected !!