ছাত্র হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার, এলাকাজুড়ে মিষ্টি বিতরণ | তদন্ত রিপোর্ট

বুধবার, ২২ Jul ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

ছাত্র হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার, এলাকাজুড়ে মিষ্টি বিতরণ

ছাত্র হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার, এলাকাজুড়ে মিষ্টি বিতরণ

মিষ্টি বিতরণ

Manual4 Ad Code

তদন্ত রিপোর্ট ডেস্ক: লক্ষ্মীপুর বৈষম্যবিরোধী আন্দোলনে ৪ শিক্ষার্থী হত্যা মামলায় নুরুল করিম নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

Manual5 Ad Code

এ ঘটনায় আজ রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে কমলনগর উপজেলার তোরাবগঞ্জ এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে স্থানীয় জনতা।  নুরুল করিম কমলনগর উপজেলার চরলরেন্স ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি।

Manual3 Ad Code

গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে কমলনগরের চরলরেন্স গ্রামের বাড়ি থেকে নুরুল করিমকে আটক করা হয়। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে। তাকে লক্ষ্মীপুরে জেলা শহরের ৪ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

Manual7 Ad Code

এদিকে তার বিরুদ্ধে অনেক অভিযোগ করেছে এলাকাবাসী। সেলুন দোকানি আরিফ হোসেন বলেন, করিম আমাকে বিদেশ পাঠিয়ে কাজ না দিয়ে প্রতারণা করেছে। ঋণের টাকা এখনো পরিশোধ করতে পারিনি। টাকার চিন্তায় আমি অসুস্থ হয়ে পড়েছি। ব্যবসায়ী আব্দুল মান্নান বলেন, রাতের অন্ধকারে নুরুল করিম আমার দোকানঘর ভেঙে দখল করে নেয়। অনেকের কাছেই গেছি, কেউ তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি। টাকা দিয়ে তিনি সবাইকে ম্যানেজ করে নিতেন।

চরলরেন্স ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. নুরুল করিম বলেন, করিম মানুষের দোকানপাট দখল করে ট্রলি চালক থেকে কয়েক কোটি টাকার মালিক হয়ে গেছে। আদম ব্যবসায়ীর নামে বিদেশে নিয়ে অসহায় গরীব মানুষের সঙ্গে প্রতারণা করেছে।

Manual5 Ad Code

লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সাহাদাত হোসেন টিটো বলেন, করিমকে বৈষম্যবিরোধী আন্দোলনের ৪ শিক্ষার্থী হত্যার ঘটনার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Add



© All rights reserved © tadantareport.com
Design BY Web WORK BD
ThemesBazar-Jowfhowo
Manual1 Ad Code
Manual5 Ad Code
error: Content is protected !!