গোয়াইনঘাটে শিক্ষক বেলাল উদ্দীনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ | তদন্ত রিপোর্ট

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:

জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্ট পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে।

গোয়াইনঘাটে শিক্ষক বেলাল উদ্দীনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

গোয়াইনঘাটে শিক্ষক বেলাল উদ্দীনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক: গোয়াইনঘাট উপজেলার আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বেলাল উদ্দীনের বিরুদ্ধে একাধিক গুরুতর অনিয়ম, দুর্নীতি ও পেশাগত অসদাচরণের অভিযোগ উঠেছে। এসব অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছেন বিদ্যালয়ের সংশ্লিষ্ট মহল, অভিভাবক ও সচেতন এলাকাবাসী।

অভিযোগ সূত্রে জানা যায়, তিনি এডহক কমিটিকে ভুল ব্যাখ্যা দিয়ে অতিরিক্ত দায়িত্বের নামে প্রতি মাসে মূল বেতনের ২০ শতাংশ হারে অতিরিক্ত ভাতা গ্রহণ করেছেন। এছাড়া ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত অতিরিক্ত দায়িত্ব দেখিয়ে এককালীন ৮২ হাজার টাকা উত্তোলনের অভিযোগ রয়েছে, যা বিধিবহির্ভূত বলে দাবি করা হয়েছে।

Manual7 Ad Code

আরও অভিযোগ রয়েছে, কমিটির মেয়াদ নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার এবং ইচ্ছাকৃতভাবে সভা এড়ানো বা বিলম্ব করার মাধ্যমে প্রশাসনিক কার্যক্রমে অচলাবস্থা সৃষ্টি করা হয়েছে। সভাপতির পরামর্শ ছাড়াই এককভাবে বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা, বিদ্যালয়ের আয় ব্যাংকে জমা না দিয়ে নিজ নিয়ন্ত্রণে রাখা এবং অনুমতি ছাড়া ব্যয় পরিচালনার ঘটনাও উল্লেখ করা হয়েছে।

শিক্ষকদের বেতন ও ঈদ বোনাস সভাপতির অনুমোদন ছাড়া বিতরণ, ভাউচার জালিয়াতি ও অসঙ্গতিপূর্ণ বিল তৈরি, সরকারি বেতন-বোনাস বিল যথাযথ অনুমোদন ছাড়া জমা দেওয়ার মতো অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। একই সঙ্গে শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন খাতে অতিরিক্ত অর্থ আদায় করে তার সঠিক হিসাব প্রদান না করার অভিযোগ উঠেছে।

এছাড়া, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত না থাকা, সময়মতো দায়িত্ব পালন না করা, দীর্ঘ সময় অতিবাহিত হলেও ক্লাস রুটিন প্রণয়ন না করা এবং সরকারি নির্দেশনা থাকা সত্ত্বেও বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন না করার বিষয়েও অসন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

Manual5 Ad Code

অভিযোগে আরও বলা হয়, সহশিক্ষাক্রম ও নির্ধারিত সময়সূচী যথাযথভাবে বাস্তবায়ন না করা, কমিটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রেখে একক সিদ্ধান্ত গ্রহণ এবং বিধিবহির্ভূতভাবে অর্থ আদায়ের মাধ্যমে ব্যক্তিগত সুবিধা গ্রহণ করা হয়েছে। এমনকি অফিস কক্ষে ধূমপানের মাধ্যমে প্রতিষ্ঠানের শৃঙ্খলা লঙ্ঘনের ঘটনাও সামনে এসেছে।

Manual6 Ad Code

অভিযোগ বিষয়ে জানতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বেলাল উদ্দীনের ব্যবহৃত সেলফোনে একাধিকবার যোগাযোগ করলেও তিনি ফোনকল রিসিভ না করায় তার বক্তব্য সংগ্রহ করা যায়নি।

Manual4 Ad Code

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের মতে, শিক্ষা প্রতিষ্ঠানে এমন অনিয়ম চলতে থাকলে শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Comments are closed.

Add



© All rights reserved © tadantareport.com
Design BY Web WORK BD
ThemesBazar-Jowfhowo
Manual1 Ad Code
Manual2 Ad Code