ফ্যাসিস্টদের দোসররা এখনো গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে: খালেদা জিয়া | তদন্ত রিপোর্ট

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

ফ্যাসিস্টদের দোসররা এখনো গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে: খালেদা জিয়া

ফ্যাসিস্টদের দোসররা এখনো গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে: খালেদা জিয়া

খালেদা জিয়া

Manual5 Ad Code

তদন্ত রিপোর্ট ডেস্ক: ক্ষুদ্র সংকীর্ণতা ভুলে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, ‘এখনো ফ্যাসিস্টদের দোসররা এবং বাংলাদেশের শত্রুরা গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত অর্জনকে নস্যাৎ করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে।’

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় জাতীয় সংসদ ভবনের এলডি হল সংলগ্ন মাঠে বিএনপির বর্ধিত সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্যে এসব কথা বলেন তিনি।

খালেদা জিয়া বলেন, ‘ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে এই চক্রান্তকে ব্যর্থ করে দিতে হবে। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। দলকে আন্দোলন, সংগ্রাম ও রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব প্রদানে আরও ঐক্যবদ্ধ এবং সুসংতভাবে গড়ে তুলি।’

Manual7 Ad Code

নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘জনগণের প্রত্যাশা রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন সম্পন্ন করতে আমার অবর্তমানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিনিয়র নেতৃবৃন্দ এবং আপনাদের সকলকে সঙ্গে সঙ্গে নিয়ে নিরন্তর কাজ করে দলকে সুসংহত করেছেন।’

আগামী নির্বাচনে সাফল্যের জন্য বিএনপিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমার অবর্তমানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সিনিয়র নেতৃবৃন্দ আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে নিরন্তর কাজ করে দলকে সুসংগত করেছেন। আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি।

আমি বিশ্বাস করি আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে আগামী নির্বাচনে সাফল্যের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। এমন কোনো কাজ করবেন না, যাতে আপনাদের এত দিনের সংগ্রাম বিফলে যায়। আমাদের সবসময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই উক্তি মনে রাখার দরকার- ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়।’

Manual2 Ad Code

খালেদা জিয়া আরও বলেন, ‘আসুন আমরা আগামী দিনগুলোতে শহীদ জিয়াউর রহমানের স্বপ্নের আধুনিক, সমৃদ্ধি ও গণতান্ত্রিক দেশ বিনির্মাণের জন্য আমাদের সর্বশক্তি নিয়োগ করি।

এত ত্যাগের বিনিময়ে প্রাপ্ত এই অর্জনকে সুসংহত এবং ঐক্যকে আরো বেগবান করি। আমি যুক্তরাজ্য থেকে অসুস্থ অবস্থায় আপনাদের আহ্বান জানাতে চাই-আসুন জনগণকে সম্পৃক্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে পূর্বের ন্যায় আন্দোলন সংগ্রাম ও রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব প্রদানে আরও ঐক্যবদ্ধ এবং সুসংগতভাবে গড়ে তুলি।’

Manual5 Ad Code

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপারসন বলেন, ‘আপনাদের মাধ্যমে ছাত্র ও যুবকসহ দেশবাসীর কাছে আহ্বান জানাতে চাই। আসুন, প্রতিহিংসা প্রতিশোধ নয়, পারষ্পারিক ভালোবাসা ও ভাতৃত্বের মাধ্যমে আমরা সবাই মিলে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি বাসযোগ্য উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করি।’

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে খালেদা জিয়া তার বক্তব্য শুরু করেন। তিনি বলেন, আজ দীর্ঘ ছয় বছর পর আপনারা আবার একসাথে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে একত্রিত হতে পেরেছেন। সেজন্য আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করছি।

দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে যারা শহীদ হয়েছেন এবং সম্প্রতি জুলাই-আগস্টের ফ্যাসিবাদী শাসকদের নির্মম ভয়াবহ দমনীতির কারণে গণহত্যায় যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। যারা আহত হয়েছেন তাদের প্রতি জানাচ্ছি আন্তরিক সমবেদনা। আমি চিকিৎসার কারণে যুক্তরাজ্যে অবস্থান করলেও আমি সবসময় আপনাদের পাশেই আছি।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Add



© All rights reserved © tadantareport.com
Design BY Web WORK BD
ThemesBazar-Jowfhowo

Follow for More!

Manual1 Ad Code
Manual6 Ad Code
error: Content is protected !!