আওয়ামী লীগ নিষিদ্ধে এনসিপির যুদ্ধ অব্যাহত থাকবে: সমন্বয়ক নাসিরউদ্দীন পাটোয়ারী | তদন্ত রিপোর্ট

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:

জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্ট পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে।

আওয়ামী লীগ নিষিদ্ধে এনসিপির যুদ্ধ অব্যাহত থাকবে: সমন্বয়ক নাসিরউদ্দীন পাটোয়ারী

আওয়ামী লীগ নিষিদ্ধে এনসিপির যুদ্ধ অব্যাহত থাকবে: সমন্বয়ক নাসিরউদ্দীন পাটোয়ারী

নাসিরউদ্দীন পাটোয়ারী

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটোয়ারী বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধে এনসিপির যুদ্ধ অব্যাহত থাকবে।আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে এখনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি। আন্দোলনের মাধ্যমে পরবর্তী সময়ে টাইমফ্রেম দেওয়া হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যারাই বিরোধিতা করবে, তাদের সঙ্গে এনসিপির  যুদ্ধ অব্যাহত থাকবে।’

Manual2 Ad Code

তিনি জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে সনদ প্রণয়ন ও দ্রুত গণহত্যার বিচারের দাবি জানিয়ে বলেন, বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে সব দলকে ঐক্যবদ্ধভাবে সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। সকলের সমান অংশ গ্রহণের মাধ্যমে আগামীর সুন্দর বাংলাদেশ গঠন সম্ভব হবে।

শনিবার (২২ মার্চ) সিলেট নগরীর একটি অভিজাত কমিউনিটি সেন্টারে জুলাই বিপ্লবে আহত ও শহীদ পরিবারের সদস্য, প্রশাসন, ধর্মীয় নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবি ও সর্বসাধারণের সম্মানে এনসিপি সিলেট জেলা কমিটি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual8 Ad Code

নাসিরউদ্দীন পাটোয়ারী বলেন, ‘আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর কাজ যে করবে, তাদের শক্ত হাতে আমরা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করব। পাশাপাশি আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলের আন্দোলন চলমান থাকবে।’ তিনি দেশ রক্ষার আন্দোলনে সকলের সকলের সহযোগিতা কামনা করেন।

Manual4 Ad Code

ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক এহতেশামুল হক, অর্পিতা শ্যামা দেব, অনিক রায়, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ,ডাঃ তাসনীম জারা ।

Manual3 Ad Code

স্বাগত বক্তব্য রাখেন, আয়োজক কমিটির পক্ষে এনসিপি কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যরিস্টার নুরুল হুদা জুনেদ। ইফতার মাহফিলে সিসিক’র সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী,সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস -উন- নুর, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সিলেট মিরর সম্পাদক আহমেদ নুর,  শাবিপ্রবির ভিসি অধ্যাপক ড. এ এম সারওয়ারউদ্দিন চৌধুরী, মহানগর জামায়াতের আমীর ফখরুল ইসলাম সহ জুলাই অভ্যুত্থান আহত ও শহিদ পরিবারের সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Comments are closed.

Add



© All rights reserved © tadantareport.com
Design BY Web WORK BD
ThemesBazar-Jowfhowo
Manual1 Ad Code
Manual7 Ad Code