বদরুল সিন্ডিকেটে জিম্মি ওসমানী মেডিকেলের স্বাস্থ্যসেবা! | তদন্ত রিপোর্ট

রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:

জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্ট পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে।

বদরুল সিন্ডিকেটে জিম্মি ওসমানী মেডিকেলের স্বাস্থ্যসেবা!

বদরুল সিন্ডিকেটে জিম্মি ওসমানী মেডিকেলের স্বাস্থ্যসেবা!

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল বৃহত্তর সিলেটের মানুষের চিকিৎসার অন্যতম প্রধান ভরসাস্থল। কিন্তু সেবাদানের এই পবিত্র প্রতিষ্ঠানটি এখন পরিণত হয়েছে অনিয়ম, দুর্নীতি আর চাঁদাবাজির এক অভয়াশ্রমে। হাসপাতালের প্রশাসনিক ক্ষমতার নগ্ন অপব্যবহার এবং দুর্নীতির মহোৎসব এখানে এখন ‘ওপেন সিক্রেট’। আর এই পুরো অনিয়মের সাম্রাজ্যটি নিয়ন্ত্রণ করছেন প্রভাবশালী কর্মকর্তা বদরুল আমিন ও তার সুসংগঠিত সিন্ডিকেট।

অনুসন্ধানে জানা যায়, হাসপাতালের প্রশাসনিক চেয়ার নিরাপদ রাখতে এবং নিজস্ব আধিপত্য বজায় রাখতে একচ্ছত্র ত্রাসের রাজত্ব কায়েম করেছেন বদরুল আমিন। নিজের ক্ষমতা জাহির করার জন্য নিয়মিত ‘অভিযান’-এর নামে নিরীহ সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের ওপর নির্মম হয়রানি চালানো হচ্ছে। কারও ওপর ক্ষুব্ধ হলেই খেয়ালখুশিমতো ডিউটি থেকে বাদ দেওয়া বা হয়রানিমূলক বদলি করা এখন নিত্যদিনের ঘটনা। সাধারণ মানুষের রক্তচোষা টাকায় আঙুল ফুলে কলাগাছ হওয়া এসব ‘রক্ষক রূপী ভক্ষকদের’ বিরুদ্ধে যেন কোনো জবাবদিহিতাই নেই!

বদরুল আমিনের এই অদৃশ্য মায়াজাল বাস্তবায়নে কাজ করছে একটি সুসংগঠিত সহচর বাহিনী। জানা গেছে, বদরুল আমিনের ব্যক্তিগত সহকারী ও পরম আস্থাভাজন শরিফ এবং তার অন্যতম সহযোগী আমিরের নেতৃত্বে গড়ে উঠেছে সিবি (CB) বাণিজ্য ও রমরমা ঘুষ লেনদেনের এক বিশাল সিন্ডিকেট। পর্দার আড়ালে থেকে পুরো হাসপাতালকে দুর্নীতির এই অক্টোপাস দিয়ে পেঁচিয়ে রেখেছেন স্বয়ং বদরুল আমিন।

এই দুর্নীতির সবচেয়ে বড় ও নির্মম শিকার হচ্ছেন আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ পাওয়া হতদরিদ্র ওয়ার্ড বয়, আয়া ও পরিচ্ছন্নতাকর্মীরা। অনুসন্ধানে বেরিয়ে এসেছে শিউরে ওঠার মতো তথ্য। প্রতিটি চাকরির জন্য অসহায় মানুষদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয়েছে ৭০ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত।

Manual3 Ad Code

তবে ঘুষ দিয়ে চাকরি পাওয়ার পরই শেষ নয় হয়রানি, বরং শুরু হয় নতুন নিগ্রহ। চাকরি টিকিয়ে রাখা এবং পছন্দসই ডিউটি পাওয়ার শর্তে প্রতি মাসে ২ থেকে ৩ হাজার টাকা চাঁদা দিতে বাধ্য করা হয় এই নিম্ন আয়ের কর্মীদের। এই ‘মাসিক মাসোহারা’ ও ‘রোস্টার বাণিজ্য’ কঠোর হাতে নিয়ন্ত্রণ করছেন সরদার এনামুল হক। যে বা যাঁরা এই অবৈধ চাঁদা দিতে অস্বীকৃতি জানান, তাঁদের জোরপূর্বক ঝুঁকিপূর্ণ ওয়ার্ডে বদলি করা হয়, অথবা ডিউটি থেকে পুরোপুরি অব্যাহতি দিয়ে পথে বসানো হয়।

Manual4 Ad Code

এই চাঁদাবাজির যাঁতাকলে পিষ্ট কর্মচারীরা চরম মানবেতর জীবনযাপন করছেন। মাস শেষে এই অবৈধ চাঁদার টাকা জোগাড় করতে গিয়ে হিমশিম খাচ্ছেন তাঁরা। প্রতিদিনের আয়ের একটি বড় অংশ যদি চাঁদা হিসেবেই দিয়ে দিতে হয়, তবে এসব কর্মী কীভাবে সৎভাবে রোগীদের সেবা দেবেন—সেই প্রশ্ন এখন সর্বত্র। কর্মচারীদের এই অসহায়ত্বের সরাসরি প্রভাব পড়ছে চিকিৎসাসেবার ওপর। দূর-দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীরা চরম অবহেলা ও কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

Manual5 Ad Code

দুর্নীতির এই ভয়াল চিত্র সামনে আসার পর ফুঁসে উঠেছেন ভুক্তভোগী ও সচেতন মহল। তাঁদের দাবি, অবিলম্বে এই রাঘববোয়ালদের সিন্ডিকেট ভেঙে দিতে হবে। আউটসোর্সিংয়ের নামে নিয়োগ বাণিজ্য এবং রোস্টারের নামে চলা চাঁদাবাজি চিরতরে বন্ধ করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালকে এই দুর্নীতির রাহুগ্রাস থেকে মুক্ত করে সাধারণ মানুষের চিকিৎসার নিরাপদ আশ্রয়স্থলে পরিণত করতে স্বাস্থ্য মন্ত্রণালয় ও দুর্নীতি দমন কমিশনসহ (দুদক) সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কঠোর হস্তক্ষেপ সময়ের দাবি।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Comments are closed.

Add



© All rights reserved © tadantareport.com
Design BY Web WORK BD
ThemesBazar-Jowfhowo
Manual1 Ad Code
Manual7 Ad Code