খাদিমনগরে বিএনপির চরম ব্যর্থতা! | তদন্ত রিপোর্ট

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:

জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্ট পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে।

খাদিমনগরে বিএনপির চরম ব্যর্থতা!

খাদিমনগরে বিএনপির চরম ব্যর্থতা!

Oplus_16908288

Manual1 Ad Code

মোঃ আফজালুর রহমান: সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়নে স্বাস্থ্যসেবার চরম বিপর্যয় ও অতীত রাজনৈতিক উদাসীনতার এক চরম দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে ধূপাগোল স্বাস্থ্যসেবা কেন্দ্র। একসময়ের জনগুরুত্বপূর্ণ এই সেবামূলক প্রতিষ্ঠানটি বর্তমানে প্রায় সম্পূর্ণ পরিত্যক্ত। দীর্ঘদিনের দায়িত্বহীনতা ও রাজনৈতিক ব্যর্থতার কারণে প্রতিষ্ঠানটির ভিত্তি যেমন ধ্বংসের মুখে পড়েছে, তেমনি মুছে ফেলা হয়েছে এর মূল রূপকার ও দাতা, প্রয়াত সাবেক সংসদ সদস্য আব্দুল মালেকের স্মৃতিবিজড়িত নামফলক।

Manual3 Ad Code

অনুসন্ধানে দেখা যায়, সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রতিষ্ঠিত এই কেন্দ্রটি রক্ষণাবেক্ষণ, প্রয়োজনীয় জনবল এবং ন্যূনতম তদারকির অভাবে আজ ধুঁকছে। স্থানীয় স্বাস্থ্য কাঠামোর এই বেহাল দশা ৩ নম্বর খাদিমনগরে বিএনপির অতীত নিষ্ক্রিয়তা, উদাসীনতা ও জবাবদিহিহীন রাজনীতিরই এক জ্বলন্ত দলিল। আরও উদ্বেগজনক বিষয় হলো, খোদ দলীয় নেতাদের একটি বড় অংশ জানেনই না যে প্রয়াত সাবেক এমপির নামফলকটি কবে এবং কীভাবে সেখান থেকে অপসারিত হয়েছে, যা তৃণমূল পর্যায়ের সাংগঠনিক স্থবিরতা ও দায়িত্বহীনতাকেই নির্দেশ করে।

Manual8 Ad Code

স্বাস্থ্যসেবা কেন্দ্রটি দীর্ঘদিন ধরে অকার্যকর পড়ে থাকায় এলাকার বিপুল সংখ্যক মানুষ মৌলিক চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। জরুরি প্রয়োজনে স্থানীয়দের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অবকাঠামোগত সংস্কার, স্থায়ী চিকিৎসক ও কর্মী নিয়োগের কোনো দৃশ্যমান পদক্ষেপ আজও গ্রহণ করা হয়নি। রাজনৈতিক অবহেলা এবং স্বাস্থ্যসেবার মতো স্পর্শকাতর খাতে এমন চরম নিষ্ক্রিয়তার বিরুদ্ধে স্থানীয় জনগণের মাঝে তীব্র ক্ষোভ ও হতাশা দানা বাঁধছে।

অনতিবিলম্বে কেন্দ্রটির যথাযথ সংস্কার, চিকিৎসাসেবা পুনর্বহাল এবং এর প্রতিষ্ঠাতার স্মৃতি ও সম্মান ফিরিয়ে আনার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Comments are closed.

Add



© All rights reserved © tadantareport.com
Design BY Web WORK BD
ThemesBazar-Jowfhowo
Manual1 Ad Code
Manual4 Ad Code