দুই কিশোরী নিখোঁজে সাংবাদিক জামালকে ফাঁসানোর চেষ্টা: তদন্ত রিপোর্ট কর্তৃপক্ষের নিন্দা | তদন্ত রিপোর্ট

মঙ্গলবার, ০২ Jun ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

দুই কিশোরী নিখোঁজে সাংবাদিক জামালকে ফাঁসানোর চেষ্টা: তদন্ত রিপোর্ট কর্তৃপক্ষের নিন্দা

দুই কিশোরী নিখোঁজে সাংবাদিক জামালকে ফাঁসানোর চেষ্টা: তদন্ত রিপোর্ট কর্তৃপক্ষের নিন্দা

Manual3 Ad Code
  • তদন্ত রিপোর্ট ডেস্ক: সিলেটে দুই কিশোরী নিখোঁজ হওয়ার ঘটনায় জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্ট পত্রিকার উপসম্পাদক ও সিলেট সিটি প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মোঃ জামাল উদ্দিনকে ফাঁসানোর চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্ট পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ রায়হান হোসেন।

মোঃ রায়হান হোসেন বলেন- ইতিমধ্যে এ ব্যাপারে জামাল উদ্দিন সোস্যাল মিডিয়া ফেসবুকে তার সাথে ঘটে যাওয়া ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন। জামালের অপরাধ সে একজন প্রতিবাদী সাংবাদিক। তার লেখার মাধ্যমে তার আশপাশের এলাকা সহ সিলেটের বিভিন্ন জায়গার অপরাধ মুলক কর্মকান্ডের সংবাদ প্রকাশ করে। এতে অপরাধীরা তাকে বিগত সময়ে নানান হুমকি-ধামকি দিয়ে আসছে। ধারই ধারাবাহিকতায় গত (২৭ মে) টিলা গাঁওয়ের দুই কিশোরী নিখোঁজ হওয়ার ঘটনায় তাকে জড়িয়ে নানান অপপ্রচার ও তাদের পরিবারকে আতাত করে ফাঁসানোর পায়তারা চালায় একটি মহল। পরবর্তী তে ঐ কিশোরীর পরিবার জামালের কাছে ক্ষমাও চায়। আমি জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্ট পত্রিকায় সংশ্লিষ্ট সাংবাদিক জামাল উদ্দিনের সঙ্গে এমন ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি পাশাপাশি এই ষড়যন্ত্রকারী মহলের সদস্যদের অবিলম্বে আইনের আওতায় আনতে প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আশু হস্তক্ষেপ কামনা করি।

এদিকে, জামাল তার ফেসবুকে পোস্ট উল্লেখ্য করে: গত ২৭/০৫/২৫ইং তারিখ সকালে সিলেট নগরীর টিলার গাঁও পয়েন্ট হইতে দুই কিশোরী নিখোঁজ হয়! গতকাল রাতে পুলিশের সহযোগিতায় নগরীর ৩৯ নং ওয়ার্ড পীরপুর গ্রাম থেকে ঐ দুই কিশোরীকে উদ্ধার করা হয়।

Manual6 Ad Code

দুই কিশোরী নিখোঁজ হয়েছে মর্মে তাদের অভিভাবকগন এয়ারপোর্ট থানায় গত ২৯/০৫/২৫ইং তারিখ সাধারণ ডায়েরি করেন। দুই কিশোরী নিখোঁজ হয়েছে এবং নিখোঁজের সাথে আমার এবং আমার ছোট ভাই সহ নিখোঁজকৃত এক কিশোরীর চাচাত ভাইয়ের সম্পৃক্ততা রয়েছে বলে এক কিশোরীর মা অভিযোগ তোলেন।

Manual3 Ad Code

আমরা তাৎক্ষণিক কোন ধরনের প্রতিক্রিয়া না জানিয়ে বিচক্ষণতার পরিচয় দিয়ে দুই কিশোরীকে খুঁজে বের করার কাজ শুরু করি। আমাদের টিম গতকাল ৪ দিন পর দুই কিশোরী ৩৯ নং ওয়ার্ডের পীরপুর গ্রামে থাকার বিষয়টি নিশ্চিত করতে সক্ষম হয়। এবং নিখোঁজ কান্ডে জড়িত, আমাদের উপর অভিযোগ তোলা এক কিশোরীর মা সহ দুই ব্যক্তির সম্পৃক্ততা রয়েছে বলে নিশ্চিত হই। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় তাদের সেখান থেকে উদ্ধার করা হয়।

Manual3 Ad Code

উদ্ধারকৃত দুই কিশোরী, পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে দেয়া স্টেটমেন্ট অনুযায়ী এলাকার এক ব্যক্তির নাম উল্লেখ করেন। তাদেরকে স্থানীয় ঐ যুবক এলাকা থেকে সরিয়ে নিখোঁজ করেছে এবং ৩৯ নং ওয়ার্ডের পীরপুর গ্রামে ভাড়া বাসায় আটকে রাখার বিষয়টিও নিশ্চিত করেছে।

Manual6 Ad Code

সর্বশেষ দুই কিশোরীকে, পুলিশের মাধ্যমে তাদের অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে। অদ্য বাদ যোহর, নিখোঁজ কান্ডে আমাদের সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ তোলা ঐ কিশোরীর মা আমার কাছে এসে ক্ষমা চেয়েছেন!

উক্ত বিষয়টি আইনগত এবং তদন্তনাধীন হওয়ায় এখনই কারও নাম পরিচয় উল্লেখ করা হয় নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Add



© All rights reserved © tadantareport.com
Design BY Web WORK BD
ThemesBazar-Jowfhowo
Manual1 Ad Code
Manual4 Ad Code
error: Content is protected !!