মামলা নাই জিরার মালিক মিন্টুর নাম: নেপথ্যে এসআই শিপলু! | তদন্ত রিপোর্ট

মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
মামলা নাই জিরার মালিক মিন্টুর নাম: নেপথ্যে এসআই শিপলু! সিলেটে সাংবাদিককে পথরোধ করে দুর্ধর্ষ ছিনতাই: অস্ত্রের মুখে নগদ অর্থ লুট! পুলিশের কার্ডে গরু পাচার: এসআই ফারুকুল ক্লোজড, তদন্ত শুরু! গোয়াইনঘাটে অবৈধ বালুমহাল ঘিরে রণক্ষেত্র: রক্তক্ষয়ী সংঘর্ষের শঙ্কা! জৈন্তাপুরে সরকারি কর্মকর্তার কর্মকাণ্ডে উত্তেজনা! চোরাই পশুর অনুপ্রবেশে বিপর্যস্ত সিলেটের খামারি: প্রশাসনের নির্লিপ্ততায় ক্ষোভ! ঘুষের টাকায় ওয়ার্ড মাস্টার সাইফুলের গাড়ি ও বাড়ি! সিলেটে নারীর সাজে হিজড়া, বিয়ের আড়ালে বাণিজ্য: সিন্ডিকেটের পর্দাফাঁস! পুলিশি ব্যর্থতায় নিরাপদ সিলেটের ব্যবচ্ছেদ! গণপূর্তে আশরাফুল-সাইদুল সিন্ডিকেটের কবজা!
মামলা নাই জিরার মালিক মিন্টুর নাম: নেপথ্যে এসআই শিপলু!

মামলা নাই জিরার মালিক মিন্টুর নাম: নেপথ্যে এসআই শিপলু!

Manual3 Ad Code

তদন্ত রিপোর্ট প্রতিবেদক: সিলেটে আদালতের নিলামের নথি ঢাল হিসেবে ব্যবহার করে অভিনব কায়দায় ভারতীয় জিরা চোরাচালানের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে পুলিশ। নগরীর নাইওরপুল এলাকা থেকে ৭০ বস্তা অবৈধ ভারতীয় জিরা ও একটি পিকআপ জব্দ করা হয়েছে। তবে চোরাচালানের সাথে জড়িত মূল হোতা ও তদবিরবাজদের পুলিশ ছেড়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

গত ১৪ মে রাতে একটি বেপরোয়া পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৭-৮০৪৮) নাইওরপুলে একটি রিকশাকে ধাক্কা দিয়ে দুই পথচারীকে আহত করে। ক্ষুব্ধ জনতা ধাওয়া করলে চালক পিকআপটি সংলগ্ন ‘এসএ পরিবহন’-এর পার্কিংয়ে রেখে পালিয়ে যায়।

ঘটনার পর কাজিটুলার বাসিন্দা আব্দুস সাত্তার খান মিন্টু নিজেকে জিরার বৈধ মালিক দাবি করে একটি আদালতের নিলামের কাগজপত্র দেখান। কিন্তু উপস্থিত জনতা ও পুলিশের তল্লাশিতে নথির সাথে জব্দকৃত জিরার ব্যাপক অসঙ্গতি ধরা পড়ে।

Manual6 Ad Code

আদালতের নথিতে ১০৫ বস্তা জিরা (প্রতি বস্তা ২০ কেজি), মোট ২১০০ কেজি। বাস্তবে জব্দকৃত চালানে ৭০ বস্তা জিরা (প্রতি বস্তা ৩০ কেজি), মোট ২১০০ কেজি। বস্তার সংখ্যায় ৩৫টি এবং প্রতি বস্তার ওজনে ১০ কেজির এই বড় গড়মিল পাওয়ায় পুলিশের প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া যায় যে, পূর্বের নিলামের কাগজ ব্যবহার করে নতুন আরেকটি অবৈধ চালান পাচারের চেষ্টা করা হচ্ছিল। সিজার লিস্ট অনুযায়ী, জব্দকৃত “UNJHA’S FAMOUS K.S GOLD” ব্র্যান্ডের ২১০০ কেজি জিরার আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ৫০ হাজার টাকা।

Manual1 Ad Code

এ ঘটনায় গত শুক্রবার কোতোয়ালি থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫বি ধারায় অজ্ঞাত ৩/৪ জনকে আসামি করে মামলা করেছেন সোবহানীঘাট ফাঁড়ির ইনচার্জ এসআই শিপলু চৌধুরী। তবে ঘটনাস্থলে জিরার মালিক দাবিদার আব্দুস সাত্তার খান মিন্টু উপস্থিত থাকা এবং পরবর্তীতে তাকে থানায় ডাকা হলেও রহস্যজনক কারণে তাকে মামলায় আসামি করা হয়নি। ওসির ব্যাক্তিগত সোর্স পরিচয়দাতা মানিক ও সোবহানীঘাট ফাঁড়ির আইসি এসআই শিপলু চৌধুরী সঙ্গে ২ লাখ টাকার গোপন চুক্তির ফলে মামলায় অদৃশ্য কারণে মিন্টুকে আসামি করা হয়নি বলে পুলিশের একটি গোপন সুত্র জানায় এবং এ নিয়ে ফাঁড়িতেও চলছে নানা গুঞ্জন বলেও সুত্র জানায়।

Manual8 Ad Code

অভিযোগ এর বিষয়ে আইসি শিপলু ও সোর্স পরিচয়দাতা মানিকের ব্যাক্তি নাম্বারে যোগাযোগ করলে দুজনের মধ্যে কারো সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

তবে কোতোয়ালি মডেল থানার ওসি খাঁন মোহাম্মাদ মাইনুল জাকির জানান, জব্দকৃত জিরা আদালতের নির্দেশে পরবর্তী পদক্ষেপের জন্য পাঠানো হয়েছে এবং তদন্ত অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Add



© All rights reserved © tadantareport.com
Design BY Web WORK BD
ThemesBazar-Jowfhowo

Follow for More!

Manual1 Ad Code
Manual2 Ad Code
error: Content is protected !!