ওসি আফতাবের অবৈধ সম্পদের পাহাড়! | তদন্ত রিপোর্ট

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:

জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্ট পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে।

ওসি আফতাবের অবৈধ সম্পদের পাহাড়!

ওসি আফতাবের অবৈধ সম্পদের পাহাড়!

Manual6 Ad Code

বিশেষ প্রতিবেদক: চট্টগ্রামের বাকলিয়া থানার সাবেক ওসি আফতাব উদ্দিন শেখের বিরুদ্ধে প্রায় ২৫০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এক লাখ পিস ইয়াবা আত্মসাৎ এবং এক আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগে সম্প্রতি তাকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়। আর এরপরই অনুসন্ধানে বেরিয়ে আসে এই পুলিশ কর্মকর্তার পাহাড়সম দুর্নীতির চিত্র।

Manual6 Ad Code

অনুসন্ধানে জানা যায়, একসময়ের গৃহশিক্ষক ও সাধারণ পান ব্যবসায়ীর ছেলে আফতাব ২০০৮ সালে ১৮ লাখ টাকা ঘুষ দিয়ে এসআই পদে পুলিশে যোগ দেন। এরপর ক্ষমতার অপব্যবহার করে তিনি গাজীপুর, ঢাকা ও চট্টগ্রামে গড়ে তুলেছেন বিপুল সম্পদের সাম্রাজ্য। নিজের পাশাপাশি স্ত্রী সীমা, মেয়ে আনহা ও ছেলে আরিয়ানের নামে এসব সম্পদ গড়েছেন তিনি। গাজীপুরের শ্রীপুরে তার নামে প্রায় ১০ কোটি টাকা মূল্যের একটি বিলাসবহুল ৬ তলা বাড়ি, ৪ কোটি টাকার একটি ৩ তলা বাড়ি এবং ৫ কোটি টাকা মূল্যের একটি নির্মাণাধীন ৫ তলা ভবনের সন্ধান পাওয়া গেছে। সম্পদ গোপনের অভিনব কৌশল হিসেবে তিনি প্রথমে বাবা-মা বা শ্বশুর-শাশুড়ির নামে জমি ‘সাফ কবলা’ করে, পরে তা ‘হেবা’ দলিলের মাধ্যমে নিজের বা স্ত্রীর নামে হস্তান্তর করতেন।

Manual7 Ad Code

দুর্নীতির পাশাপাশি তার বিরুদ্ধে রয়েছে ক্ষমতার দাপট ও জোরপূর্বক জমি দখলের অভিযোগ। ফারুক নামের এক ব্যক্তির কাছ থেকে জমি কেনার পর আড়াই লাখ টাকা বকেয়া রাখেন ওসি আফতাব। পাওনা টাকা দাবি করায় ফারুককে গুলি করে হত্যার হুমকি পর্যন্ত দেন তিনি। এছাড়া মাদক কারবারিদের প্রশ্রয় দেওয়া এবং রাজনৈতিক নেতাদের গ্রেপ্তার না করার শর্তে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

অনুসন্ধানকালে সাংবাদিকরা ওসির গ্রামের বাড়িতে গেলে তার দেখা মেলেনি, উল্টো তার মা সাংবাদিকদের হাতে টাকা গুঁজে দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। বেপরোয়া এই পুলিশ কর্মকর্তার এমন অবৈধ সম্পদের পাহাড় ও দুর্নীতির খবরে বর্তমানে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Comments are closed.

Add



© All rights reserved © tadantareport.com
Design BY Web WORK BD
ThemesBazar-Jowfhowo
Manual1 Ad Code
Manual8 Ad Code