সিলেটে ট্রেন লাইনচ্যুত, বরখাস্ত দুই কর্মকর্তা! | তদন্ত রিপোর্ট

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:

জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্ট পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে।

সিলেটে ট্রেন লাইনচ্যুত, বরখাস্ত দুই কর্মকর্তা!

সিলেটে ট্রেন লাইনচ্যুত, বরখাস্ত দুই কর্মকর্তা!

Manual8 Ad Code

নিজস্ব সংবাদদাতাঃ সিলেটে উদয়ন এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুতির ঘটনায় বাংলাদেশ রেলওয়ে দুইজন কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে। বরখাস্তকৃতরা হচ্ছেন- লোকোমাস্টার মো. ইলিয়াস এবং সহকারী লোকোমাস্টার জহিরুল ইসলাম নোমান।

Manual5 Ad Code

গত শনিবার (৭ অক্টোবর) সকালে সিলেটের মোগলাবাজার রেলস্টেশনের কাছে ট্রেনের একটি কোচ লাইনচ্যুত হলে সিলেট রুটে ট্রেন চলাচল কয়েক ঘণ্টা বন্ধ থাকে। এর ফলে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেসসহ একাধিক ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটে।

Manual5 Ad Code

এ ঘটনায় রেলওয়ের ডিভিশনাল ম্যানেজারের নির্দেশে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের গঠিত তদন্ত কমিটির সদস্যরা হলেন, বিভাগীয় পরিবহন কর্মকর্তা, ঢাকা, বিভাগীয় প্রকৌশলী-২, ঢাকা, বিভাগীয় মেকানিকাল ইঞ্জিনিয়ারিং (লোকো), ঢাকা, বিভাগীয় সিগন্যাল ইঞ্জিনিয়ার, ঢাকা।

Manual6 Ad Code

বিষয়টি নিশ্চিত করে সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ নূরুল ইসলাম গণমাধ্যমে বলেন, দুর্ঘটনার পরপরই রেলওয়ের ডিভিশনাল ম্যানেজার স্যারের নির্দেশে দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া, একটি কমিটি হয়েছে চার সদস্য বিশিষ্ট। তদন্ত শেষ হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Comments are closed.

Add



© All rights reserved © tadantareport.com
Design BY Web WORK BD
ThemesBazar-Jowfhowo
Manual1 Ad Code
Manual4 Ad Code