জনবল, ওষুধ ও বিদ্যুৎহীন স্বাস্থ্যকেন্দ্র যেনও নিজেই অসুস্থ্য! | তদন্ত রিপোর্ট

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:

জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্ট পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে।

জনবল, ওষুধ ও বিদ্যুৎহীন স্বাস্থ্যকেন্দ্র যেনও নিজেই অসুস্থ্য!

জনবল, ওষুধ ও বিদ্যুৎহীন স্বাস্থ্যকেন্দ্র যেনও নিজেই অসুস্থ্য!

Manual4 Ad Code

তদন্ত রিপোর্ট ডেস্ক: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গুপ্তি পশ্চিম ইউনিয়নের লাউতলী গ্রামে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি প্রায় ২৫ হাজার দরিদ্র মানুষের চিকিৎসাসেবার একমাত্র ভরসা হলেও বর্তমানে তা নামেই স্বাস্থ্যকেন্দ্র। তিন বছর ধরে কেন্দ্রটিতে নেই জনবল, নেই ওষুধ, নেই বিদ্যুৎ-সংযোগ। রাতের আঁধারে পরিত্যক্ত ভবনটিতে জমে ওঠে মাদকসেবীদের আড্ডা।

Manual4 Ad Code

২০০৫ সালে সরকারি উদ্যোগে ও স্থানীয়দের সহযোগিতায় চালু হওয়া এ কেন্দ্রে তিন বছর ধরে বন্ধ রয়েছে নরমাল ডেলিভারি, প্রসূতি সেবা, কিশোর-কিশোরী স্বাস্থ্যসেবা ও সাধারণ চিকিৎসাসেবা।

স্বাস্থ্যকেন্দ্রটিতে জনবলের পাশাপাশি নিরাপত্তার কোনো ব্যবস্থা না থাকায় দরজা ভেঙে চুরি হয়েছে বৈদ্যুতিক পাখা, পানির মোটরসহ গুরুত্বপূর্ণ আসবাব। শৌচাগার ব্যবহারের অনুপযোগী, নেই পানির ব্যবস্থা। স্থানীয়রা জানান, এটি এখন মাদকসেবী ও চোর চক্রের আখড়ায় পরিণত হয়েছে।

Manual5 Ad Code

সেবাপ্রার্থীরা জানান, জরুরি চিকিৎসার জন্য ভাঙাচোরা সড়ক পেরিয়ে প্রায় ১০ কিলোমিটার দূরে উপজেলা হাসপাতালে যেতে হচ্ছে।

বশির উল্যা মিজি (১০৫) বলেন, আমাদের ত্যাগের বিনিময়ে গড়া এ চিকিৎসা কেন্দ্রটি এখন ধ্বংসের পথে। দ্রুত ডাক্তার ও ওষুধ দেওয়া জরুরি।

ফিরোজা বেগম (৬০) ও সিরাজুল ইসলাম (৫৭) অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সেবা না পেয়ে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে তাদের।

ফরিদগঞ্জ থানার এসআই জাকির হোসেন জানান, চুরির ঘটনার সত্যতা পেয়েছেন, জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদ বলেন, বিষয়টি প্রশাসনকে জানিয়েছি। দ্রুত কেন্দ্র সচল করা জরুরি।

Manual5 Ad Code

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান জুয়েল বলেন, সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করব।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Comments are closed.

Add



© All rights reserved © tadantareport.com
Design BY Web WORK BD
ThemesBazar-Jowfhowo
Manual1 Ad Code
Manual4 Ad Code