সুনামগঞ্জ জনস্বাস্থ্য'র প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগের পাহাড় | তদন্ত রিপোর্ট

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:

জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্ট পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে।

সুনামগঞ্জ জনস্বাস্থ্য’র প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগের পাহাড়

সুনামগঞ্জ জনস্বাস্থ্য’র প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগের পাহাড়

Oplus_16908288

Manual4 Ad Code

ক্রাইম প্রতিবেদক: সুনামগঞ্জে ৪০০ কোটি টাকার প্রকল্পে উন্নয়ন নেই, তারমধ্য উঠেছে দুর্নীতির এমন গুরুতর অভিযোগও।

Manual7 Ad Code

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর)-এর সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী সৈয়দ খালেদুল ইসলাম-এর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, সাবেক আওয়ামী লীগ সরকারের আমলে তিনি সাবেক এমপি নজরুল ইসলাম বাবু ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক-এর সহায়তায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে একটি বিশেষ প্রকল্পে ব্যাপক অনিয়মে জড়িত ছিলেন।

অভিযোগ সূত্রে, সুনামগঞ্জে দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি একটি প্রভাবশালী সিন্ডিকেট গড়ে তোলেন এবং নিজের পছন্দের ঠিকাদারদের অনৈতিক সুবিধা দিয়ে কাজ প্রদান করেন। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে লিখিত অভিযোগ জমা পড়েছে বলেও জানা গেছে।

Manual5 Ad Code

অভিযোগে উল্লেখকৃত, একটি পুকুর/দিঘি/জলাশয় পানি সংরক্ষণ প্রকল্পে প্রায় ৪০০ কোটি টাকা ব্যয় হলেও বাস্তবে উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে ব্যাপক অনিয়ম ও আর্থিক দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে।

অভিযোগে প্রকাশ, ২০১৭ সালে সাবেক এমপি নজরুল ইসলাম বাবুর সুপারিশে খালেদুল ইসলাম জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে সহকারী প্রকৌশলী হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ২০২৪ সালের ২৩ মে তিনি সুনামগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব নেন।

এছাড়া, স্থানীয় ঠিকাদারদের উপেক্ষা করে নিজের পছন্দের ঠিকাদারদের কাজ দেওয়া হয়। এর মধ্যে মেসার্স আদেল এন্টারপ্রাইজ প্রায় ৬৫ কোটি টাকার কাজ পেয়েছে বলে দাবি করা হয়েছে।

Manual7 Ad Code

অভিযোগ রয়েছে, রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির ঘটনা ঘটেছে। বিশেষ করে, এক ঠিকাদার মো. উজ্জ্বল মিয়াকে মিথ্যা মামলায় গ্রেফতার করানোর অভিযোগ তোলা হয়েছে।

বক্তব্য নিতে সৈয়দ খালেদুল ইসলামকে কল ও মেসেজ করলেও কোনো উত্তর মিলেনি। তবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী তোষার মোহন সাধু খাঁ গণমাধ্যমে জানান, “কেউ অনিয়ম বা দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Comments are closed.

Add



© All rights reserved © tadantareport.com
Design BY Web WORK BD
ThemesBazar-Jowfhowo
Manual1 Ad Code
Manual3 Ad Code