কোম্পানীগঞ্জ থানার নতুন ওসি উছমান গণি | তদন্ত রিপোর্ট

শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জ থানার নতুন ওসি উছমান গণি

কোম্পানীগঞ্জ থানার নতুন ওসি উছমান গণি

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ পুলিশের নির্দেশনায় সিলেট জেলায় কর্মরত ও যোগদানকৃত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার কর্মকর্তাদের নিয়ে একটি প্রশাসনিক রদবদল ও বদলি আদেশ জারি করা হয়েছে। সিলেট জেলার পুলিশ সুপার কার্যালয় থেকে জারীকৃত এই অফিস আদেশে জনস্বার্থে একাধিক পুলিশ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

Manual4 Ad Code

গতকাল ২৩ জুলাই ২০২৬ইং তারিখে পুলিশ সুপার কার্যালয়, সিলেট থেকে পুলিশ সুপার ডা. চৌধুরী মোহাঃ যাবের ছাদেক স্বাক্ষরিত এক অফিস আদেশ নং-৪৩/২০২৬ যাহার (স্মারক নং-বদলী (ইন্সঃ)/ ১০০৮-১(২৭)/সি) এই তথ্য জানানো হয়।

Manual5 Ad Code

উক্ত আদেশের তথ্য অনুযায়ী, পুলিশ পরিদর্শক (তদন্ত) জৈন্তাপুর মডেল থানা, সিলেট-এর দায়িত্বে থাকা মো: উছমান গণি-কে পদায়ন করা হয়েছে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), কোম্পানীগঞ্জ থানা, সিলেট হিসেবে।

অফিস আদেশে আরও উল্লেখ করা হয়েছে যে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা এবং জনসেবা আরও গতিশীল করার লক্ষে এই রদবদল করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এই আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ডিআইজি (সিলেট রেঞ্জ), বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ/ক্রাইম অ্যান্ড অপস্/ডিএসবি/ট্রাফিক), সার্কেল সহকারী পুলিশ সুপারগণসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে প্রেরণ করা হয়েছে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Add



© All rights reserved © tadantareport.com
Design BY Web WORK BD
ThemesBazar-Jowfhowo
Manual1 Ad Code
Manual2 Ad Code
error: Content is protected !!