জৈন্তাপুরে অবৈধ পাথরসহ ড্রাম ট্রাক জব্দ: গ্রেপ্তার দুই লুণ্ঠনকারী | তদন্ত রিপোর্ট

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:

জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্ট পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে।

জৈন্তাপুরে অবৈধ পাথরসহ ড্রাম ট্রাক জব্দ: গ্রেপ্তার দুই লুণ্ঠনকারী

জৈন্তাপুরে অবৈধ পাথরসহ ড্রাম ট্রাক জব্দ: গ্রেপ্তার দুই লুণ্ঠনকারী

Manual1 Ad Code

জৈন্তাপুর সংবাদদাতা: সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের এক দুঃসাহসিক অভিযানে বিপুল পরিমাণ চোরাই পাথরসহ একটি ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে। এই ঘটনায় লুণ্ঠন কার্যে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশি সূত্রমতে, গোপন সংবাদে (৩০ এপ্রিল) বিকাল ০২:৩৫ ঘটিকায় ২ নং জৈন্তাপুর ইউনিয়নের আসাম পাড়া গুচ্ছগ্রাম সংলগ্ন দিগন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে ও শ্রীপুর চা বাগানের প্রবেশমুখে কাঁচা রাস্তার ওপর পাথর পাচারের উদ্দেশ্যে একটি পুরাতন হলুদ রঙের ড্রাম ট্রাক (ঢাকা মেট্রো-ট-১২-৪৭৮২) অবস্থান করছিল।

Manual1 Ad Code

তল্লাশিকালে উক্ত ট্রাকটি হতে শ্রীপুর পাথর কোয়ারী থেকে অবৈধভাবে সংগৃহীত আনুমানিক ২০০ ঘনফুট গোলাকৃতি শিলাখণ্ড উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পাথরের বাজারমূল্য আনুমানিক ৪০ হাজার টাকা বলে নির্ধারণ করা হয়েছে।

Manual8 Ad Code

লুণ্ঠিত সম্পদ মজুত ও পাচারের অভিযোগে পুলিশ ঘটনাস্থলে জৈন্তাপুর থানার আসামপাড়া গুচ্ছগ্রামের বাসিন্দা মৃত আব্দুল মান্নানের পুত্র মোঃ সুমন মিয়া (৪০) ও একই এলাকার মৃত হোসেন মিয়ার পুত্র মহর আলীকে (৩৫) হাতেনাতে গ্রেপ্তার করে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।

Manual4 Ad Code

জৈন্তাপুর মডেল থানা কর্তৃপক্ষসুত্রে- সরকারি সম্পদ চুরিপূর্বক বিক্রয়ের উদ্দেশ্যে মজুত রাখার অপরাধে ধৃত আসামিদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। উক্ত অপরাধচক্রের সাথে জড়িত পলাতক অন্যান্য আসামিদের আইনের আওতায় আনতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। অভিযুক্তদের যথাযথ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Comments are closed.

Add



© All rights reserved © tadantareport.com
Design BY Web WORK BD
ThemesBazar-Jowfhowo
Manual1 Ad Code
Manual6 Ad Code