বাগমারায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সাংগঠনিক সভা অনুষ্ঠিত প্রধান অতিথি অধ্যাপক মোঃ কামাল হোসেন সদস্য সচিব বাগমারা উপজেলা বিএনপি | তদন্ত রিপোর্ট

বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

বাগমারায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সাংগঠনিক সভা অনুষ্ঠিত প্রধান অতিথি অধ্যাপক মোঃ কামাল হোসেন সদস্য সচিব বাগমারা উপজেলা বিএনপি

বাগমারায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সাংগঠনিক সভা অনুষ্ঠিত প্রধান অতিথি অধ্যাপক মোঃ কামাল হোসেন সদস্য সচিব বাগমারা উপজেলা বিএনপি

Oplus_131072

Manual8 Ad Code

মো: দোয়েল আহম্মেদ, ব্যবস্থাপনা সম্পাদক

Manual6 Ad Code

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীর বাগমারায় অনুষ্ঠিত হয়েছে এক প্রস্তুতিমূলক সাংগঠনিক সভা। ২৮ আগস্ট (বৃহস্পতিবার) উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের অংশগ্রহণে এই সভা অনুষ্ঠিত হয়।

বিকেল ৪ ঘটিকার বাগমারা উপজেলা বিএনপি কেন্দ্রীয় পার্টি অফিসে ১৬ টি ইউনিয়ন বিএনপির সভাপতি , সাধারণ সম্পাদক, সিনিয়র সহ সভাপতি, সাংগঠনিক সম্পাদক সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সভাস্থলে উপস্থিত হন।

Manual7 Ad Code

সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মোঃ কামাল হোসেন। তিনি বলেন,

> “দেশের এই দুঃসময়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী কেবল উৎসবের উপলক্ষ নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকারের দিন। আমাদের ঐক্যবদ্ধ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জন্য এখন থেকে প্রস্তুত হতে হবে

Manual3 Ad Code

সভায় আরও বক্তব্য রাখেন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা। তারা সবাই কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দলকে সুসংগঠিত করে রাজপথে গণতান্ত্রিক আন্দোলন জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।

আয়োজনে ছিলো বাগমারা উপজেলা বিএনপি এবং এর অধীনস্থ অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ।

সাংগঠনিক এই সভা বিএনপির নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা ও দৃঢ়তা এনে দিয়েছে বলে মন্তব্য করেছেন উপস্থিত নেতারা।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Add



© All rights reserved © tadantareport.com
Design BY Web WORK BD
ThemesBazar-Jowfhowo
Manual1 Ad Code
Manual8 Ad Code
error: Content is protected !!