রৌমারীতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে আসামীসহ মাদকদ্রব্য আটক করা প্রসঙ্গে | তদন্ত রিপোর্ট

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:

জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্ট পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে।

রৌমারীতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে আসামীসহ মাদকদ্রব্য আটক করা প্রসঙ্গে

রৌমারীতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে আসামীসহ মাদকদ্রব্য আটক করা প্রসঙ্গে

Manual8 Ad Code

সাহের আলী রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি :

Manual8 Ad Code

মাদকের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়” এমন মনোভাবকে সামনে রেখে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল হাসানুর রহমান, পিএসসি এর সার্বিক দিক নির্দেশনায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে অদ্য ২৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখ রোজ শনিবার আনুমানিক রাত ০৯:২০ মিনিটে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনস্থ রৌমারী বিওপি সীমান্ত পিলার ১০৬৪/এমপি হতে আনুমানিক ০৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে রৌমারী বাজার নামক স্থান হতে মোঃ রাকিব মিয়া (৩৫), পিতা-মৃত আইয়ুব আলী, গ্রাম-হেলিপঢ, পোঃ-রৌমারী, থানা-রৌমারী, জেলাঃ কুড়িগ্রাম’কে ভারতীয় ইয়াবা-৫০ পিস, স্মার্ট মোবাইল-০১ টি এবং সিম কার্ড-০২ টি সহ আটক করতে সক্ষম হয়। আসামীসহ মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল রৌমারী থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

বিজিবি মহাপরিচালক মহোদয় কর্তৃক ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরনের চোরাচালান পাচার রোধকল্পে এবং সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Comments are closed.

Add



© All rights reserved © tadantareport.com
Design BY Web WORK BD
ThemesBazar-Jowfhowo
Manual1 Ad Code
Manual7 Ad Code