১২ মিনিটে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: আহত ১৬৪, নিহত ১৯ | তদন্ত রিপোর্ট

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:

জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্ট পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে।

১২ মিনিটে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: আহত ১৬৪, নিহত ১৯

১২ মিনিটে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: আহত ১৬৪, নিহত ১৯

Manual4 Ad Code

তদন্ত রিপোর্ট ডেস্ক: ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে বিমানবাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান। উড্ডয়নের ১২ মিনিটের মাথায় বিধ্বস্ত হয় প্রশিক্ষণ বিমানটি।

Manual8 Ad Code

অদ্য সোমবার আইএসপিআর জানায়, প্রশিক্ষণ বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে এবং ১টা ১৮ মিনিটে মাইলস্টোন স্কুলের একটি ভবনে গিয়ে বিধ্বস্ত হয়।

Manual3 Ad Code

আইএসপিআরের তথ্যমতে, এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত হয়েছেন ১৬৪ জন। আহত ও নিহতরা রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। তবে ফায়ার সার্ভিস ১৯ জন নিহতের তথ্য জানিয়েছে।

Manual8 Ad Code

আইএসপিআরের দেওয়া হিসাবে বিভিন্ন হাসপাতালে আহত ও নিহতের সংখ্যা এ পর্যন্ত: ১. কুয়েত মৈত্রী হাসপাতালে আহত ৮, নিহত নেই। ২. জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহত ৭০, নিহত দুজন। ৩. ঢাকার সিএমএইচে আহত ১৪, নিহত ১১ জন। ৪. কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিহত দুজন, আহত কেউ ভর্তি নেই। ৫. উত্তরার লুবনা জেনারেল হাসপাতালে আহত ১১, নিহত দুজন। ৬. উত্তরা আধুনিক হাসপাতালে আহত ৬০, নিহত একজন। ৭. উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে আহত একজন, নিহত নেই।

এ ঘটনায় আগামীকাল মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Comments are closed.

Add



© All rights reserved © tadantareport.com
Design BY Web WORK BD
ThemesBazar-Jowfhowo
Manual1 Ad Code
Manual4 Ad Code