জৈন্তাপুরে সাংবাদিককে ছিনতাইয়ের ঘটনায় প্রধান আসামি জুয়েল গ্রেপ্তার | তদন্ত রিপোর্ট

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:

জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্ট পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে।

জৈন্তাপুরে সাংবাদিককে ছিনতাইয়ের ঘটনায় প্রধান আসামি জুয়েল গ্রেপ্তার

জৈন্তাপুরে সাংবাদিককে ছিনতাইয়ের ঘটনায় প্রধান আসামি জুয়েল গ্রেপ্তার

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক: সিলেটের জৈন্তাপুরে ‘জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্ট’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও সাংবাদিক মো. রায়হান হোসেনের ওপর হামলা ও টাকা ছিনতাইয়ের ঘটনায় প্রধান আসামি জুয়েল আহমদকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

Manual2 Ad Code

মঙ্গলবার দিবাগত রাতে তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Manual7 Ad Code

এর আগে গত ১৪ মে বিকেলে জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের শাহজালাল ডিগ্রি কলেজ গেট এলাকায় এই হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী সাংবাদিকের দায়ের করা এজাহার অনুযায়ী, পূর্ব পরিচিত জুয়েল আহমদ কোরবানির পশু কেনার কথা বলে কৌশলে তাকে ডেকে নিয়ে যায়। পথিমধ্যে পরিকল্পিতভাবে জুয়েল ও তার সহযোগীরা সাংবাদিক রায়হান হোসেনের গতিরোধ করে।

Manual2 Ad Code

এজহারে উল্লেখ করা হয়, হামলাকারীরা কাঠের রড দিয়ে পিটিয়ে তাকে গুরুতর জখম করে। এ সময় তারা তার কাছে থাকা নগদ ১ লাখ ৩৫ হাজার টাকা এবং ২৫ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। প্রাণনাশের হুমকি দিয়ে হামলাকারীরা তাকে একটি সিএনজি অটোরিকশায় তুলে নির্জন স্থানে ফেলে রেখে চলে যায়। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে খাদিমপাড়া সরকারি হাসপাতালে ভর্তি করেন।

Manual2 Ad Code

ঘটনার প্রায় ১৯ দিন পর প্রধান আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী সাংবাদিক মো. রায়হান হোসেন।

জৈন্তাপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) ওসমান গনি জানিয়েছেন, এজাহারভুক্ত প্রধান আসামিকে গ্রেপ্তারের পর ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল জব্দ ও নগদ ৯ হাজার টাকা উদ্ধারসহ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং বাকিদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান অব্যাহত আছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Comments are closed.

Add



© All rights reserved © tadantareport.com
Design BY Web WORK BD
ThemesBazar-Jowfhowo
Manual1 Ad Code
Manual7 Ad Code