সিলেটে মোবাইল টাওয়ারের ব্যাটারি চোরের সর্দার বাশিরসহ দুজন গ্রেফতার | তদন্ত রিপোর্ট

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:

জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্ট পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে।

সিলেটে মোবাইল টাওয়ারের ব্যাটারি চোরের সর্দার বাশিরসহ দুজন গ্রেফতার

সিলেটে মোবাইল টাওয়ারের ব্যাটারি চোরের সর্দার বাশিরসহ দুজন গ্রেফতার

Manual8 Ad Code

তদন্ত রিপোর্ট ডেস্ক: ফেঞ্চুগঞ্জ থানা পুলিশের অভিযানে সিলেটের আন্ত:জেলা মোবাইল টাওয়ারের ব্যাটারি চোরচক্রের সর্দারসহ দুই চোরকে গ্রেফতার করা হয়েছে।

Manual7 Ad Code

গত বৃহস্পতিবার (০৮ মে) মধ্যরাতে অভিযানে আন্ত:জেলা চোরচক্রের সর্দারসহ দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। সিলেটের জকিগঞ্জ ও বিশ্বনাথ থানা এলাকায় পৃথক দুই অভিযান চালিয়ে ব্যাটারি চুরির মামলার এ দুই আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত চোররা হলেন- শাহপরান থানার দলইপাড়া গ্রামের কালা মিয়ার ছেলে বাশির মিয়া (৩৯) ও জকিগঞ্জ থানার মালিগ্রাম (শাহ জালালপুর) গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে জাকির হোসেন (৩৯)-কে গ্রেফতার করা হয়।

Manual5 Ad Code

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো মনিরুজ্জামান খান আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, জকিগঞ্জ ও বিশ্বনাথ থেকে গ্রেফতারকৃতরা তালিকাভুক্ত দস্যু (আন্তজেলা চোরচক্রের সর্দার) মামলার আসামি। গ্রেফতারকৃত ২ জনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Comments are closed.

Add



© All rights reserved © tadantareport.com
Design BY Web WORK BD
ThemesBazar-Jowfhowo
Manual1 Ad Code
Manual4 Ad Code