ধান বীজকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২, একজন আশঙ্কাজনক | তদন্ত রিপোর্ট

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:

জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্ট পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে।

ধান বীজকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২, একজন আশঙ্কাজনক |

ধান বীজকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২, একজন আশঙ্কাজনক |

Manual3 Ad Code

জাকারিয়া রানাজেলা প্রতিনিধিপটুয়াখালী

পটুয়াখালী সদর উপজেলার ১১নং আউলিয়াপুর ইউনিয়নের ধানক্ষেতের বীজকে কেন্দ্র করে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। জানা গেছে, রাসেল মৃধা, ইছা মৃধা এবং ইমরান হাওলাদার উপর আক্কেল আলী মৃধা বাড়ির শাহ আলম মৃধা, মস্তফা মৃধা, আব্বাস মৃধা এবং তাদের সহযোগীরা — যার মধ্যে শাহ আলমের মেয়ে লিলিও ছিল — দলবদ্ধভাবে সশস্ত্র হামলা চালায়।

Manual7 Ad Code

এই ঘটনায় রাসেল মৃধা ও ইছা মৃধা গুরুতর আহত হন। রাসেল মৃধার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রথমে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হলে পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, শাহ আলম মৃধার ছেলে আবু মুসা ০১ সেপ্টেম্বর ২০২৫, আনুমানিক রাত ৮:৩০ মিনিটে ফোন করে হুমকি দেয়। ফোনে আবু মুসা বলে, “আমার কপাল ভালো আমি বাড়িতে ছিলাম না, না হলে একজনও বাঁচত না — সব লাশ হয়ে যেত।” ভুক্তভোগীদের দাবি, হুমকির অডিও রেকর্ড তাদের কাছে সংরক্ষিত আছে।

Manual5 Ad Code

তারা এই ঘটনায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Comments are closed.

Add



© All rights reserved © tadantareport.com
Design BY Web WORK BD
ThemesBazar-Jowfhowo
Manual1 Ad Code
Manual8 Ad Code