ইলিশের কম ধরা পরায় বাজারে দাম বেশি: ফরিদা আখতার | তদন্ত রিপোর্ট

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
​সিলেটে আদালতপাড়া থেকে রাজপথ, সর্বত্রই হেনস্তার শিকার লিজা! সেলসম্যান থেকে ‘কোটিপতি’ সিসিকের ‘মহারাজা’ হানিফুর বড় কর্তারা আড়ালে, বলির পাঁঠা মাঠপর্যায়ে জনবল, ওষুধ ও বিদ্যুৎহীন স্বাস্থ্যকেন্দ্র যেনও নিজেই অসুস্থ্য! গোয়াইনঘাটে শিক্ষক বেলাল উদ্দীনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ গোয়াইনঘাটে গরু থেকে মালয়েশিয়ার রিটার্ন টিকিটও ঘুষ নেন শিক্ষা কর্মকর্তা! সমাজসেবায় নিবেদিত মোহাম্মদ কামরুল কায়েস চৌধুরী নীরবতার আড়ালে ঝুঁকিপূর্ণ রাজনীতি: বাংলাদেশ যাচ্ছে কোন পথে? কানাইঘাট মাদক-চোরাচালানে পুরোদমে বেপরোয়া ইয়াসিন: নির্বিকার পুলিশ! সিলেটে চোরাই বাণিজ্যে বিএনপি নেতা রুস্তমের উত্থান, প্রশ্নবিদ্ধ শিবেরবাজার ফাঁড়ি
ইলিশের কম ধরা পরায় বাজারে দাম বেশি: ফরিদা আখতার

ইলিশের কম ধরা পরায় বাজারে দাম বেশি: ফরিদা আখতার

Manual5 Ad Code

আসাদুজ্জামান, প্রতিনিধি কুড়িগ্রাম :

Manual4 Ad Code

গত বছরের তুলনায় ইলিশের কম ধরা পরায় বাজারে ইলিশের দাম বেশি বলে মন্তব্য করেছেন মৎস ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেছেন, গত মৌসুমের তুলনায় জুলাই মাসে ৩৭% কম ইলিশ ধরা পড়েছে আর আগষ্ট মাসে কম ধরা পরেছে ৪৭% ইলিশ। যার কারনে বাজারে ইলিশের দাম বেশি। আমরা দামটা কমাতে পারিনি।

Manual6 Ad Code

আজ ১৫ সেপ্টেম্বর কুড়িগ্রামের জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ফরিদা আখতার বলেন, অন্তবর্তীকালীন সরকার জনকল্যাণের জন্য নানামুখী কার্যক্রম হাতে নিয়েছে। ইতিমধ্যে আমরা সরকারিভাবে মাছ বিক্রির উদ্যোগ নিয়েছি। পাশাপাশি প্রবাসী যারা রয়েছেন তাদের কাছেও মাছ রপ্তানির জন্য সরকার উদ্যোগ নিচ্ছে।

Manual3 Ad Code

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতে মাছ আমরা দীর্ঘদিন ধরে করে আসছে। যেহেতু সেখানে একটা ধর্মীয় উৎসবের ব্যাপার আছে তাই কোনো চাপ নয় অনুরোধে আমরা ইলিশ পাঠাচ্ছি। তিনি আরো বলেন, ‘ গত বছর তুলনায় এবার ইলিশ রপ্তানি কমেছে। গত বছর আমরা রপ্তানি করেছি ৩ হাজার টন ইলিশ। আর এ বছর রপ্তানি করার অনুমোদন দেয়া হয়েছে ১ হাজার ২০০ টন। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ কৃষিতে যেমন প্রণোদনা আছে, মৎসে তেমন প্রণোদনা নেই বললেই চলে তবে আমরা ইতিমধ্যে বিষয়টি নিয়ে আলোচনা করছি।

Manual6 Ad Code

মতবিনিময় সভায় জেলা প্রশাসক সিফাত মেহনাজসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আসাদুজ্জামান, জেলা প্রতিনিধি,কুড়িগ্রাম

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Add



© All rights reserved © tadantareport.com
Design BY Web WORK BD
ThemesBazar-Jowfhowo

Follow for More!

Manual1 Ad Code
Manual5 Ad Code
error: Content is protected !!