ওসমানী বিমানবন্দর সম্প্রসারণ, ৬ বছরেও মেলেনি ক্ষতিপূরণ! | তদন্ত রিপোর্ট

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:

জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্ট পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে।

ওসমানী বিমানবন্দর সম্প্রসারণ, ৬ বছরেও মেলেনি ক্ষতিপূরণ!

ওসমানী বিমানবন্দর সম্প্রসারণ, ৬ বছরেও মেলেনি ক্ষতিপূরণ!

Manual8 Ad Code

তদন্ত রিপোর্ট প্রতিবেদক: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা বেষ্টনী ও টহল সড়ক নির্মাণ প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণের দাবিতে আন্দোলনে নেমেছেন ক্ষতিগ্রস্ত ভূমির মালিকরা। জমি অধিগ্রহণের দীর্ঘ ৬ বছর পেরিয়ে গেলেও ক্ষতিপূরণের অর্থ না পাওয়ায় গত বৃহস্পতিবার (২১ মে) সিলেটের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান এবং কার্যালয়ের বাইরে অবস্থান কর্মসূচি পালন করেন ভুক্তভোগী পরিবারগুলো।

ভুক্তভোগীরা জানান, ২০২০ সালে ‘স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল আইন’ অনুযায়ী ৪ ধারার নোটিশ জারি ও যৌথ তদন্ত সম্পন্ন হলেও এখন পর্যন্ত তারা কোনো অর্থ পাননি। উল্টো ২০২৬ সালেও পুনরায় যৌথ তদন্তের নামে দীর্ঘসূত্রতা তৈরি করা হয়েছে।

Manual5 Ad Code

আইন অনুযায়ী এক বছরের মধ্যে ক্ষতিপূরণ দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও আমলাতান্ত্রিক জটিলতা ও বিমানবন্দর কর্তৃপক্ষের প্রায় ১১ বার প্রস্তাব সংশোধনীর কারণে চরম দুর্ভোগে পড়েছেন সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের বেশ কয়েকটি এলাকার বাসিন্দারা। ঘরবাড়ি মেরামত, সন্তানদের পড়াশোনা ও মৌলিক চাহিদা পূরণ করতে না পেরে বর্তমানে তারা মানবেতর জীবনযাপন করছেন।

Manual4 Ad Code

অবস্থান কর্মসূচিতে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৪৫ দিনের মধ্যে এই প্রকল্পের ক্ষতিপূরণের অর্থ পরিশোধ কিংবা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া না হলে, ভুক্তভোগী পরিবারগুলোকে সাথে নিয়ে আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা।

এ বিষয়ে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম সাপ্তাহিক তদন্ত রিপোর্ট অফিসকে জানান, ক্ষতিগ্রস্ত ভূমির মালিকদের আবেদনটি গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে। প্রশাসনিক ও কারিগরি জটিলতাগুলো দ্রুত নিষ্পত্তি করে প্রকৃত ক্ষতিগ্রস্তদের আইনি প্রক্রিয়ায় ক্ষতিপূরণ প্রদানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Comments are closed.

Add



© All rights reserved © tadantareport.com
Design BY Web WORK BD
ThemesBazar-Jowfhowo
Manual1 Ad Code
Manual6 Ad Code