এএসআই সুহেল যাত্রীদের কম্বল গেল কই? | তদন্ত রিপোর্ট

রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:

জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্ট পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে।

এএসআই সুহেল যাত্রীদের কম্বল গেল কই?

এএসআই সুহেল যাত্রীদের কম্বল গেল কই?

Manual1 Ad Code

ক্রাইম প্রতিবেদক: রক্ষক যখন ভক্ষক, তখন সাধারণ মানুষ যাবে কোথায়? তামাবিল মহাসড়কে বাস তল্লাশির নামে খোদ পুলিশের বিরুদ্ধে উঠল যাত্রীদের মালামাল লুটের ভয়াবহ অভিযোগ।

গত বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহাসড়কের দাসপাড়া মুসলিম স্কুলের সামনে শাহপরান (রহ.) মাজার পুলিশ ফাঁড়ির এএসআই মো. সুহেলের নেতৃত্বে প্রায় ১১ থেকে ১২টি ভারতীয় কম্বল বাস থেকে নামিয়ে গোপনে সরিয়ে ফেলা হয়। চরম ধৃষ্টতার বিষয় হলো, পুরো ঘটনাটি ঘটেছে ফাঁড়ির ইনচার্জ (আইসি) ও বেশ কয়েকজন পুলিশ সদস্যের সরাসরি উপস্থিতিতে।

Manual6 Ad Code

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় দিন ডিউটি (সিরা-৬৬) পালনকালে এএসআই মো. সুহেল তামাবিল রোডের একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি শুরু করেন। এ সময় তিনি ভুক্তভোগী যাত্রী জয়নুল আবেদীনের কাছ থেকে ৭-৮টি এবং অপর এক যাত্রীর কাছ থেকে ৪-৫টি ভারতীয় কম্বল বাস থেকে নামিয়ে রাখেন। নিয়ম অনুযায়ী কোনো জব্দ তালিকা (সিজার লিস্ট) তৈরি কিংবা আইনি প্রক্রিয়া অনুসরণ না করে উল্টো মামলার ভয়ভীতি ও ধমক দিয়ে যাত্রীদের আতঙ্কিত করে ঘটনাস্থল থেকে তাড়িয়ে দেওয়া হয়। ঘটনার পরপরই ধারণকৃত এক ভিডিও ফুটেজে ভুক্তভোগী জয়নুল আবেদীনের জবানবন্দিতে পুলিশের এই অপকর্মের চিত্র স্পষ্টভাবে উঠে এসেছে।

Manual5 Ad Code

ফতেহপুরের বাসিন্দা জয়নুল জানান, তিনি বাজার থেকে কম্বলগুলো কিনে তামাবিল রোডের বাসে করে পাঁচমাইলায় খালার বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে পুলিশ বাস থামিয়ে তার কম্বলগুলো নামিয়ে নেয়। পরে পুলিশ সদস্যদের ধমক ও মামলার হুমকিতে আতঙ্কিত হয়ে তিনি হেঁটে ঘটনাস্থল ত্যাগ করেন। ভিডিওতে জয়নুল নিশ্চিত করেন, পুলিশ কম্বলগুলো আর বাসে তুলে দেয়নি।

Manual5 Ad Code

অভিযোগ উঠেছে, যাত্রীদের তাড়িয়ে দেওয়ার পর জব্দকৃত কম্বলগুলো একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে পুলিশ সদস্যরা গোপনে সরিয়ে ফেলেন। এমনকি ঘটনাস্থলে উপস্থিত অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে শনাক্তও করেন ভুক্তভোগী। ঘটনার পরপরই বিষয়টি সাংবাদিকদের নজরে এলে তারা ঘটনাস্থলে উপস্থিত এএসআই মো. সুহেলকে এ বিষয়ে প্রশ্ন করেন।

সাংবাদিকদের জেরার মুখে এএসআই সুহেল বাস দাঁড় করিয়ে তল্লাশি চালানোর কথা স্বীকার করলেও যাত্রীদের কম্বল নামিয়ে রাখার বিষয়টি সাফ অস্বীকার করেন।

ভুক্তভোগীর সুস্পষ্ট জবানবন্দি ও ভিডিও প্রমাণ থাকা সত্ত্বেও ফাঁড়ির আইসির সামনেই এএসআই সুহেলের এমন প্রকাশ্য ও নির্লজ্জ মিথ্যাচার স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। ফাঁড়ির আইসির উপস্থিতিতেই যদি মহাসড়কে সাধারণ যাত্রীদের জিম্মি করে মালামাল লুট ও গায়েব করার মতো ঘটনা ঘটে, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এমন প্রশ্ন এখন জনমনে।

Manual1 Ad Code

আইনি প্রক্রিয়া ও জব্দ তালিকা ছাড়াই যাত্রীদের কম্বল হজম করার এই গুরুতর অভিযোগে অভিযুক্ত এএসআই সুহেলের বিরুদ্ধে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আদৌ কোনো দৃষ্টান্তমূলক বিভাগীয় ব্যবস্থা নেবে কি না, এখন সেটিই দেখার বিষয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Comments are closed.

Add



© All rights reserved © tadantareport.com
Design BY Web WORK BD
ThemesBazar-Jowfhowo
Manual1 Ad Code
Manual5 Ad Code