হাদারপারে ওয়াকফ ভূমিতে চোরাই পশুর হাট | তদন্ত রিপোর্ট

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:

জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্ট পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে।

হাদারপারে ওয়াকফ ভূমিতে চোরাই পশুর হাট

হাদারপারে ওয়াকফ ভূমিতে চোরাই পশুর হাট

নিয়ন্ত্রণে আম্বিয়া সিন্ডিকেট
নিয়ন্ত্রণে আম্বিয়া সিন্ডিকেট

Manual2 Ad Code

তদন্ত রিপোর্ট প্রতিবেদক: সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার অসংখ্য সীমান্ত দিয়ে বানের জলের মতো দেশে আসছে ভারতীয় চোরাই গরু-মহিষ। এসকল সীমান্ত পথে আসা ভারতীয় চোরাই গরু-মহিষ বিক্রির নির্ভরযোগ্য স্থান হিসেবে এ উপজেলার হাদারপার বাজারে ওয়াকফ ভূমিতে গড়ে উঠেছে চোরাই পশুর বিশাল এক জমজমাট হাট। মূলত এই বাজার থেকে জৈন্তাপুর থানার হরিপুর বাজার ও সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলসহ সমগ্রঃ দেশে পাচার হচ্ছে ভারতীয় চোরাই গরু-মহিষ।

আগে আওয়ামী লীগের নেতাকর্মী এ বাজার নিয়ন্ত্রণ করলেও বিগত ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতনে হাদারপার গ্রামের বাসিন্দা ও খেলাফত মজলিস দলের নেতা আখলাকুল আম্বিয়ার ভাগ্যর দোয়ার খুলে। এখন আম্বিয়া সিন্ডিকেটের নিয়ন্ত্রণে ওয়াকফ ভূমিতে জমে উঠে জমজমাট চোরাই পশুর বিশাল হাট।

Manual8 Ad Code

এ চোরাই পশুর হাট নিয়ন্ত্রণে আম্বিয়ার অপরাপর সহযোগী হিসেবে সিন্ডিকেটে রয়েছেন- উপজেলার রস্তুমপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহাব উদ্দিন ও জয়নাল আবেদীনসহ স্থানীয় তহসীলদার বলে অভিযোগ স্থানীয়দের। অভিযোগ রয়েছে- ভারত থেকে অবৈধ পথে নিয়ে আসা হাজার হাজার গরু-মহিষ সর্ব প্রথম এ বাজারে জড়ো করা হয়। এরপর এগুলোকে বাজারের হাসিল রসিদ দিয়ে বাংলাদেশি গরু সাজিয়ে অন্যত্র পাঠানো হয়। এসব কিছু জেনেও অদৃশ্য কারণে অন্ধ উপজেলা প্রশাসন ও থানা পুলিশ। ফলে দীর্ঘদিন ধরে এ বাজারসহ চোরাই গরু-মহিষ দেশীয় হিসেবে সমগ্রঃ দেশের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে এ সিন্ডিকেট চালাচ্ছে জমজমাট বাণিজ্য।

তবে এসব অবৈধ টাকার থানার ওসি ও উপজেলা প্রশাসনের টেবিলে নিয়মিত পৌঁছে যায় বিধায় রহস্যজনক কারণে নিরব তারা বলে অভিযোগ স্থানীয় সচেতন মহলের।

Manual5 Ad Code

অভিযোগ অস্বীকার করে আখলাকুল আম্বিয়া গণমাধ্যমকে জানান- তিনি একজন মাওলানা আর তিনি বর্তমান তত্বাবধায়ক সরকারের ফেভারিট দল খেলাফত মজলিস করেন। ভারতীয় চোরাই গরু-মহিষের ব্যবসায় তার কোনো সর্ম্পৃক্ততা নেই। হাদারপার বাজারে গরুর হাট বন্ধ। তারা হাট পূনরায় চালুর চেষ্টা করছেন বলেও বিষয়টি নিশ্চিত করেন তিনি।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Comments are closed.

Add



© All rights reserved © tadantareport.com
Design BY Web WORK BD
ThemesBazar-Jowfhowo
Manual1 Ad Code
Manual7 Ad Code