আরব আমিরাতে ওয়েলডিংয়ের কাজ করতে গিয়ে প্রবাসীর মৃত্যু | তদন্ত রিপোর্ট

বুধবার, ০৮ Jul ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

আরব আমিরাতে ওয়েলডিংয়ের কাজ করতে গিয়ে প্রবাসীর মৃত্যু

আরব আমিরাতে ওয়েলডিংয়ের কাজ করতে গিয়ে প্রবাসীর মৃত্যু

প্রবাসীর মৃত্যু

Manual3 Ad Code

তদন্ত রিপোর্ট ডেস্ক:  আরব আমিরাতের মোছাফফায় ওয়েলডিংয়ের কাজ করার সময় পড়ে এমরান হোসেন (৪২) নামের এক প্রবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) আমিরাতের স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে মৃত্যুর ঘটনা ঘটে।

Manual2 Ad Code

নিহত এমরান হোসেন  চট্টগ্রাম জেলার রাউজানের উরকিরচর ইউপির উরকিরচর গ্রামের মৃত ছাবের আহম্মদের ছেলে। এমরান এক ছেলে ও এক মেয়ের জনক। তিনি প্রায় ২২ বছর ধরে প্রবাসে রয়েছেন। সেখানে তার একটি গ্যারেজের দোকান রয়েছে।

মৃতের চাচাতো ভাই সাইফুদ্দিন আত্তারি বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘চাচাতো ভাই এমরান শনিবার আমিরাত সময় বিকেল সাড়ে ৪টার দিকে মোছাফফা এলাকায় একটি সেমিপাকা ঘরে ওপরে উঠে ওয়লেডিং করছিলেন।

Manual8 Ad Code

এসময় তিনি ওপর থেকে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’ স্বজনরা জানান, তার মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। তিনি গাউসিয়া কমিটি বাংলাদেশ বৃহত্তর মোছাফ্ফাহ শাখার সহ-ধর্মবিষয়ক সম্পাদক ছিলেন।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Add



© All rights reserved © tadantareport.com
Design BY Web WORK BD
ThemesBazar-Jowfhowo
Manual1 Ad Code
Manual7 Ad Code
error: Content is protected !!