গোয়াইনঘাট সীমান্তে ‘বুঙ্গার’ গডফাদার স্বৈরাচার ছেনু | তদন্ত রিপোর্ট

শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
যন্ত্র বিকলের বাহানা: বেসরকারির শোষণে জিম্মি ওসমানীর রোগীরা! শাহপরানের পর মোগলাবাজারেও ওসি মনিরের ত্রাসের রাজত্ব, মুখ খুললেন সাবেক বডিগার্ড! মোগলাবাজার থানার ওসি মনিরের যত অপকর্ম! নিয়োগ বাণিজ্য ও কোটি টাকার দুর্নীতি: তোপের মুখে ডিআইজি কুদ্দুস! পটপরিবর্তনে সিলেটে নতুন চোরাচালানচক্র: নেপথ্যে কারা? সিসিকে দুর্নীতি ঢাকতে তদন্ত রিপোর্ট ফাইলবন্দী! ‘গৌড়গোবিন্দ’ বলয়ের কবজায় চোরাচালান: ধসে পড়ছে এসএমপি পুলিশের ভাবমূর্তি! ওসির নির্মমতায় দুই নবজাতকের মৃত্যু: উত্তপ্ত মোগলাবাজার, নিশ্চুপ প্রশাসন! ওকশন পেপারে ছয়নয়, পরিবহন ব্যবসাকে ঢাল: নাটেরগুরু ডেবিল তরিকুল! প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ তারিয়াং স্টারলিনের!
গোয়াইনঘাট সীমান্তে ‘বুঙ্গার’ গডফাদার স্বৈরাচার ছেনু

গোয়াইনঘাট সীমান্তে ‘বুঙ্গার’ গডফাদার স্বৈরাচার ছেনু

Manual6 Ad Code

তদন্ত রিপোর্ট ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলা জাফলং সীমান্তে ‘বুঙ্গার’ গডফাদার স্বৈরাচার ছেনু মিয়া এখন বেপরোয়া। তিনি পূর্ব জাফলং ইউনিয়নের লাখের পার এলাকার মনাফ মিয়ার পুত্র।

Manual4 Ad Code

বিগত আওয়ামী লীগের আমলে ছেনু মিয়া ‘বুঙ্গা’ ও মাদক ব্যবসা করে কোটি কোটি টাকার সম্পদ গড়ে তুলেছেন।

Manual7 Ad Code

গত ৫ আগস্টের পর তিনি কিছু দিন আত্মগোপনে থাকলেও পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথে ফের যুক্ত হন চোরাচালানে। বর্তমানে ছেনু মিয়া বেপরোয়া চাঁদাবাজি-‘বুঙ্গার’ ব্যবসা করে জাফলং এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন।

সূত্রে জানা গেছে, স্থানীয় থানা পুলিশ সাথে হাত মিলিয়ে ভারতীয় ‘বুঙ্গার’ লাইনম্যান হিসাবে কাজ করছেন। বিগত দিন এই ছেনু মিয়া আওয়ামী লীগ নেতা ইমরান হোসেন সুমনের সাথে হাত মিলিয়ে মানুষকে ভিবিন্ন ফাঁদে ফেলে হাতিয়েছেন লাখ লাখ টাকা। সরকার পরিবর্তন হওয়ার পর সুমন জাফলং ছেড়ে পালিয়ে গেলেও ছেনু মিয়া বহাল তবিয়তে রয়েছেন।

একাধিক চোরাকারবারির সাথে আলাপ করে জানা গেছে ছেনু মিয়া মাদক ও ‘বুঙ্গার’ পাশাপাশি ব্যবসায়ীদের ভারতীয় চোরাই পণ্য পুলিশ দিয়ে আটকের ভয় দেখিয়ে আদায় করছেন বড় অংকের টাকা।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ‘বুঙ্গারী’ ছেনু মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি প্রতিবেদকের কল রিসিভ করেননি।

Manual7 Ad Code

গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমেদ সাংবাদিককে বলেন, অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। এতে অপরাধী যেইহোক তাকে আইনের আওতায় আনা হবে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Add



© All rights reserved © tadantareport.com
Design BY Web WORK BD
ThemesBazar-Jowfhowo
Manual1 Ad Code
Manual6 Ad Code
error: Content is protected !!