এতিম-সুবিধা বঞ্চিত শিশুদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: বিভাগীয় কমিশনার | তদন্ত রিপোর্ট

সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:১২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:

জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্ট পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে।

এতিম-সুবিধা বঞ্চিত শিশুদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: বিভাগীয় কমিশনার

এতিম-সুবিধা বঞ্চিত শিশুদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: বিভাগীয় কমিশনার

বিভাগীয় কমিশনার

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার: সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খান মোঃ রেজা-উন-নবী বলেছেন, এতিম সুবিধা বঞ্চিত শিশুদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তাদের সমাজের মূলস্ত্রোতধায়ার নিয়ে আসার জন্য সরকার কাজ করছে। এজন্যে তাদের শিক্ষাসহ বিভিন্ন অধিকার প্রতিষ্ঠায় সরকারের বিভিন্ন কর্মসূচি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে বাস্তবায়ন করছে।

Manual2 Ad Code

তিনি ২ মার্চ রোববার মাহে রমজানের প্রথম দিন নগরীর রায়নগরস্থ সরকারি শিশু পরিবার (বালিকা) এর বাসিন্দা এতিমদের সাথে ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে  একথা বলেন।

সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ এর সভাপতিত্বে ও শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক মুনতাকা চৌধুরীর সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন  বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (উপসচিব) মোহাম্মদ হাবিবুর রহমান, সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ, রাজস্ব শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ আশিক কবির, সিলেটের এনডিসি মোঃ ওমর সানী আকন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ আব্দুর রফিক, সহকারী পরিচালক নাজিম উদ্দিন, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক এসএম মুক্তার হোসেন, ওসমানী হাসপাতাল সমাজসেবা অফিসার জাহানারা বেগম, সিনিয়র সাংবাদিক ও সিলেট বধির সংঘের সভাপতি হাজী এম আহমদ আলী। দোয়া পরিচালনা করেন শিশু পরিবারের ধর্মীয় শিক্ষক মাওলানা আতাউর রহমান।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Comments are closed.

Add



© All rights reserved © tadantareport.com
Design BY Web WORK BD
ThemesBazar-Jowfhowo
Manual1 Ad Code
Manual5 Ad Code