খুলনায় দুর্বৃত্তদের হামলায় যুবদল নেতা খু ন | তদন্ত রিপোর্ট

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:

জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্ট পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে।

খুলনায় দুর্বৃত্তদের হামলায় যুবদল নেতা খু ন

খুলনায় দুর্বৃত্তদের হামলায় যুবদল নেতা খু ন

Manual5 Ad Code

মোহাম্মদ আব্দুল্লাহ খুলনা, রুপসা প্রতিনিধি : খুলনার ডুমুরিয়া উপজেলায় মো. শামীম নামের যুবদলের এক নেতাকে তার নিজ বাড়িতে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা।

Manual2 Ad Code

শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাতে ডুমুরিয়ার আঠারো মাইল এলাকায় সৈয়দ ঈসা কলেজের পাশে ভাড়া বাসায় ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তার ঘাড়ের পেছন দিকে কুপিয়ে শামীমকে হত্যা করা হয়। সকালে পরিবারের সদস্যরা তার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

Manual2 Ad Code

শামীম তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের উথুলি গ্রামের আব্দুল গফ্ফার শেখের ছেলে ও সাবেক ইউপি সদস্য (মেম্বার)। তিনি তালা ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। শামীম দীর্ঘদিন থেকে ডুমুরিয়ার আঠারো মাইল এলাকায় বসবাস করে ব্যবসা করতেন।

খুলনা ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করে আইনানক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Comments are closed.

Add



© All rights reserved © tadantareport.com
Design BY Web WORK BD
ThemesBazar-Jowfhowo
Manual1 Ad Code
Manual6 Ad Code