গোয়াইনঘাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন: ঘাতক গ্রেপ্তার!  | তদন্ত রিপোর্ট

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:

জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্ট পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে।

সংবাদ শিরোনাম
গোয়াইনঘাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন: ঘাতক গ্রেপ্তার!  ওসমানীতে ঘুষে থমকে বদলি, বহাল দুই সুমনের ‘রক্ষাকবচ’ এডি বদরুল! এএসআই সুহেল যাত্রীদের কম্বল গেল কই? সিলেটে শামীম গ্রেপ্তার: আ.লীগ পুনর্বাসন কাণ্ডে বিতর্ক তুঙ্গে! ​‘তদন্ত রিপোর্ট’ দখল মিশনে আশিক-মমিনের ভাড়াটে ক্যাডার কামাল! তদন্ত রিপোর্ট’ সম্পাদক রায়হানের বিরুদ্ধে অপপ্রচারকারী কামালকে প্রকাশ্য চ্যালেঞ্জ! সিলেটে পুলিশের উপস্থিতিতেই দেড় কোটি টাকার বাড়িতে তালা! শাহপরাণ পুলিশের অভিযানে বড় কম্বলের চালানসহ গ্রেপ্তার ২ বদরুল সিন্ডিকেটে জিম্মি ওসমানী মেডিকেলের স্বাস্থ্যসেবা! বদরুল সিন্ডিকেটে জিম্মি ওসমানী মেডিকেলের স্বাস্থ্যসেবা!
গোয়াইনঘাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন: ঘাতক গ্রেপ্তার! 

গোয়াইনঘাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন: ঘাতক গ্রেপ্তার! 

Manual1 Ad Code

গোয়াইনঘাট সংবাদদাতা: বাড়ির সীমানায় টিনের চালের পানি পড়ার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তের সম্পর্কে লাগল খুনের দাগ। সিলেটের গোয়াইনঘাটে চাচাতো ভাইয়ের নির্মম ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন জাহাঙ্গীর আলম (২৭) নামে এক যুবক। আজ সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ১১নং মধ্য জাফলং ইউনিয়নের ইসলামপুর (দ’ভাগ) গ্রামে এই বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর আলম ইসলামপুর (দ’ভাগ) গ্রামের ময়না মিয়ার ছেলে। অন্যদিকে এই হত্যাকাণ্ডের মূল হোতা ও ঘাতক চাচাতো ভাই আমির হোসেন (২৪) একই গ্রামের মৃত রফিক মিয়ার ছেলে। ঘটনার পরপরই গোয়াইনঘাট থানা পুলিশ ত্বরিত অভিযান চালিয়ে ঘাতক আমির হোসেনকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনেছে।

Manual2 Ad Code

স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ৭টার দিকে বাড়ির সীমানার টিনের চালের পানি পড়াকে কেন্দ্র করে জাহাঙ্গীর আলম ও তার চাচাতো ভাই আমির হোসেনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। মুহূর্তের মধ্যেই সেই তর্কাতর্কি রূপ নেয় ভয়াবহ সংঘর্ষে। রক্তক্ষয়ী মারামারির এক পর্যায়ে ভিকটিম পক্ষের লোকজন আমির হোসেনের মা আম্বিয়া বেগমের হাতে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে। মায়ের রক্তাক্ত অবস্থা দেখে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন আমির হোসেন। প্রতিশোধের নেশায় মত্ত হয়ে তিনি একটি ধারালো চাকু নিয়ে ঝাঁপিয়ে পড়েন জাহাঙ্গীর আলমের ওপর এবং তার বুকের বাম পাশে সজোরে আঘাত করেন।

ছুরিকাঘাতে জাহাঙ্গীর আলম মাটিতে লুটিয়ে পড়লে এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে—হাসপাতালে আনার পরই মৃত্যুর কোলে ঢলে পড়েন জাহাঙ্গীর।

Manual7 Ad Code

সকালের শান্ত জনপদে এমন নৃশংস খুনের ঘটনায় পুরো ইসলামপুর এলাকায় শোকের ছায়া ও তীব্র ক্ষোভ বিরাজ করছে। এদিকে হত্যাকাণ্ডের খবর পেয়েই মাঠে নামে গোয়াইনঘাট থানা পুলিশ। পুলিশের তাৎক্ষণিক তৎপরতায় অভিযুক্ত ঘাতক আমির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তুচ্ছ পারিবারিক বিবাদে একটি তাজা প্রাণের এমন করুণ ও সহিংস পরিসমাপ্তি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Comments are closed.

Add



© All rights reserved © tadantareport.com
Design BY Web WORK BD
ThemesBazar-Jowfhowo
Manual1 Ad Code
Manual8 Ad Code