ঝিকরগাছায় বাস ও পিক‌আপের মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত | তদন্ত রিপোর্ট

বুধবার, ০৮ Jul ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

ঝিকরগাছায় বাস ও পিক‌আপের মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত

ঝিকরগাছায় বাস ও পিক‌আপের মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত

Oplus_131072

Manual4 Ad Code

রেজোয়ান কবির( যশোর)

Manual1 Ad Code

:যশোরের ঝিকরগাছায় যশোর বেনাপোল মহাসড়কে বাস পিকআপের মুখোমুখি সংঘর্ষে রুহুল কুদ্দুস(৩৮) নামে একজন নিহত হয়েছে।
রুহুল কুদ্দুস ঝিকরগাছা উপজেলার বাঁকড়া আলিপুর গ্রামের- মৃতঃ নেছার আলীর ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, রুহুল কুদ্দুস (১৫ সেপ্টেম্বর )সোমবার আনুমানিক ভোর সাড়ে পাঁচটার দিকে তাহার নিজ পিকাপ যাহার রেজিঃ নং- যশোর-ন (১১-০৩৯৪) চালিয়ে ঝিকরগাছা উপজেলার পারবাজার নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শামীম এন্টার প্রাইজ নামক একটি দূরপাল্লার বাস যাহার রেজিঃ নং- ঢাকা মেট্রো-ব (১২-৩৬৯৩) উল্টো পথে এসে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে রুহুল কুদ্দুস ঘটনাস্থলে নিহত হন এবং বাসের ড্রাইভার হেল্পার বাসটি ঘটনাস্থলে রেখে পালিয়ে যায় । পরবর্তীতে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত ড্রাইভারকে গাড়ীর ভেতর থেকে উদ্ধার করেন। পরবর্তীতে নাভারণ হাইওয়ে থানা পুলিশ ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
শেষ খবর পাওয়া পর্যন্ত মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছিলো ‌।
এবিষয়ে জানতে চাইলে ঝিকরগাছা থানা অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ বলেন, আমরা মরদেহ উদ্ধার করেছি এবং গাড়ি জব্দ করেছি। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
০১৯৫৫৭৫৭১১২

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Add



© All rights reserved © tadantareport.com
Design BY Web WORK BD
ThemesBazar-Jowfhowo
Manual1 Ad Code
Manual4 Ad Code
error: Content is protected !!