রনজিতের ভেলকিতে নাকাল ৪৮ বিজিবির নূর উদ্দিন! | তদন্ত রিপোর্ট

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:

জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্ট পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে।

রনজিতের ভেলকিতে নাকাল ৪৮ বিজিবির নূর উদ্দিন!

রনজিতের ভেলকিতে নাকাল ৪৮ বিজিবির নূর উদ্দিন!

Manual6 Ad Code

মোঃ রায়হান হোসেন: সীমান্তে কড়া নজরদারি, আকাশে ড্রোন আর দিবারাত্রি বিশেষ টহলের গালভরা বুলি আওড়ালেও বাস্তবের মাটিতে চরম ব্যর্থতার নজির স্থাপন করল সিলেট ৪৮ বিজিবি। আগাম গোয়েন্দা তথ্য থাকার পরও নিশ্ছিদ্র নিরাপত্তার তথাকথিত চাদর ভেদ করে সিলেটের সীমান্তঘেঁষা রাতারগুলে রীতিমতো ভেলকি দেখালেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রনজিত সরকার। বিজিবির চোখের সামনে দিয়ে অনায়াসে দেশে ঢুকে ৬ মিনিট ৩৩ সেকেন্ডের গোপন সমাবেশ শেষে তিনি কীভাবে আবার নির্বিঘ্নে উধাও হয়ে গেলেন, তার কোনো সদুত্তর নেই বাহিনীর কাছে।

এই চাঞ্চল্যকর ঘটনা বিজিবির সক্ষমতা ও পেশাদারিত্বকে চরমভাবে প্রশ্নবিদ্ধ করার পাশাপাশি ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। সবচেয়ে বিস্ময়কর ও হতাশাজনক বিষয় হলো, রনজিত সরকারের এই অনুপ্রবেশ ঠেকাতে চরমভাবে ব্যর্থ হওয়ার পর গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধিনায়ক নূর উদ্দিন আহমাদ একরাশ অসহায়ত্ব প্রকাশ করেন।

Manual2 Ad Code

তিনি চরম অসহায়ত্বের সুরে স্বীকার করেন যে, রনজিত সরকার ঠিক কোন সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করেছেন সে বিষয়ে তারা একেবারেই নিশ্চিত নন। অথচ এই কর্মকর্তার কণ্ঠেই শোনা গেছে সীমান্ত সুরক্ষায় বিজিবির কঠোর অবস্থান এবং দিনরাত টহলের গালভরা গল্প। তিনি দাবি করেন, বিজিবি মহাপরিচালকের সুস্পষ্ট নির্দেশনায় তারা কঠোর অবস্থান গ্রহণ করেছেন এবং দৈনন্দিন টহলের পাশাপাশি স্পেশাল টহল, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে জনসাধারণের সাথে যৌথ টহল এবং আকাশে ড্রোন মোতায়েন করেছেন।

Manual7 Ad Code

কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন- এত ড্রোন, এত স্পেশাল টহল আর গোয়েন্দা সংস্থার সাথে চমৎকার সমন্বয়ের পরও রনজিত সরকার কীভাবে ৬ মিনিটের বেশি সময় ধরে সমাবেশ করে আবার নিরাপদে ফিরে গেলেন? রনজিত সরকারের এই ঘটনা বিজিবির নজরদারির গাফেলতিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেও, নিজেদের চরম ব্যর্থতা ঢাকতে অধিনায়ক নূর উদ্দিন আহমাদ তাদের সাম্প্রতিক কিছু অভিযানের পরিসংখ্যান তুলে ধরে সাফাই গাওয়ার চেষ্টা করেন।

Manual4 Ad Code

তিনি গত জানুয়ারি থেকে এ পর্যন্ত ১০টি অস্ত্র উদ্ধার, ৫৭ জন অবৈধ অনুপ্রবেশকারীকে আটক, ১৭৩টি অবৈধ পুশ-ইন ঠেকানো এবং মিনাটিলা বিওপি এলাকায় বাংলাদেশের ২০০ গজ ভেতর থেকে অস্ত্রসহ দুজন ভারতীয় নাগরিককে আটকের মতো বিষয়গুলোকে নিজেদের ‘বড় অর্জন’ হিসেবে দাবি করেন।

তবে সচেতন মহলের মতে, সাধারণ অনুপ্রবেশকারী ধরার এসব পরিসংখ্যান দিয়ে একজন হাই-প্রোফাইল ব্যক্তির এমন চাঞ্চল্যকর অনুপ্রবেশ ও পলায়নের ব্যর্থতা কোনোভাবেই ঢাকা যায় না। গোয়েন্দা সংস্থা, পুলিশ ও সিভিল প্রশাসনের সাথে চমৎকার সমন্বয়ের যে দাবি বিজিবি করছে, রাতারগুলের এই এক ঘটনাই প্রমাণ করে দিয়েছে যে বাস্তবে সেই সমন্বয়ের অবস্থা কতটা নড়বড়ে।

সীমান্তের মতো স্পর্শকাতর এলাকা গলে রনজিত সরকারের এই আকস্মিক উদয় প্রমাণ করে যে, সীমান্ত সুরক্ষায় বিশাল ফাঁকফোকর রয়ে গেছে। অধিনায়ক নূর উদ্দিন আহমাদ সর্বশেষে জনসাধারণের কাছে তথ্য চেয়ে সহযোগিতার আহ্বান জানিয়েছেন। কিন্তু যাদের কাঁধে রাষ্ট্রের সীমান্ত রক্ষার মতো এত বড় দায়িত্ব, তারা যদি আগাম গোয়েন্দা তথ্য পাওয়ার পরও একজন ব্যক্তিকে ঠেকাতে না পেরে উল্টো ক্যামেরার সামনে দাঁড়িয়ে অন্ধকারে হাতড়ে বেড়ান, তবে সাধারণ মানুষ তাদের ওপর কীভাবে আস্থা রাখবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

Manual8 Ad Code

৪৮ বিজিবির এমন অপেশাদার ও দায়সারা আচরণে শুধু বাহিনীর ভাবমূর্তিই ক্ষুণ্ন হয়নি, বরং দেশের সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা যে কতটা ভঙ্গুর, তা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Comments are closed.

Add



© All rights reserved © tadantareport.com
Design BY Web WORK BD
ThemesBazar-Jowfhowo
Manual1 Ad Code
Manual7 Ad Code