রমজান আত্মশুদ্ধি, তাক্বওয়া ও ইসলামী সমাজ বিনির্মাণের এক অনন্য সুযোগ: মুহাম্মদ রায়হান আলী | তদন্ত রিপোর্ট

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:

জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্ট পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে।

রমজান আত্মশুদ্ধি, তাক্বওয়া ও ইসলামী সমাজ বিনির্মাণের এক অনন্য সুযোগ: মুহাম্মদ রায়হান আলী

রমজান আত্মশুদ্ধি, তাক্বওয়া ও ইসলামী সমাজ বিনির্মাণের এক অনন্য সুযোগ: মুহাম্মদ রায়হান আলী

মুহাম্মদ রায়হান আলী

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী  বলেছেন, পবিত্র রমজান মাস কেবল রোযা রাখার জন্যই নয়, বরং আমাদের আত্মশুদ্ধি, তাক্বওয়া ও ইসলামী সমাজ বিনির্মাণের এক অনন্য সুযোগ।

Manual5 Ad Code

ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, যা ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনকে সুষ্ঠুভাবে পরিচালিত করার দিকনির্দেশনা দেয়। তিনি আরো বলেন, গত সপ্তাহে মাগুরায় ৮ বছর বয়সী শিশু আছিয়া যৌন নির্যাতনের শিকার হয়।

Manual8 Ad Code

এই নিষ্পাপ শিশুটির ওপর এমন পাশবিক নির্যাতন আমাদের সমাজের নৈতিক অবক্ষয়ের এক করুণ উদাহরণ। এই ঘটনায় দেশের সর্বস্তরের মানুষ ক্ষোভ প্রকাশ করেছে এবং ন্যায়বিচারের দাবিতে রাস্তায় নেমেছে। ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ড ও তার বাস্তবায়ন করতে হবে, যাতে অপরাধীরা কঠোর শাস্তি পায় এবং ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করতে সাহস না পায়।

তাই আসুন, আমাদের দেশের বর্তমান পরিস্থিতি আমাদের জন্য এক বড় চ্যালেঞ্জ। তবে আমরা যদি ঐক্যবদ্ধ হই, সততা ও ন্যায়ের পথে চলি, তাহলে ইনশাআল্লাহ এই সংকট থেকে আমরা মুক্তি পাবো।আমরা সকলে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখার প্রতিজ্ঞা করি। আল্লাহ আমাদের সহায় হোন।

Manual6 Ad Code

১৭ মার্চ, সোমবার সিলেট নগরীর অভিজাত প্যারালাক্স রেস্টুরেন্টে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরী শাখার উদ্যোগে “ইসলামী সমাজ বিনির্মাণে মাহে রমযানের শিক্ষা ও করণীয়” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি  উপরোক্ত কথাগুলো বলেন।

Manual4 Ad Code

সংগঠনের  কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি মো. মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মুহিবুর রহমান রায়হানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা মনজুরে মাওলা, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট- ময়মনসিংহ জোন তত্ত্বাবধায়ক সাইফুল ইসলাম জলিল, খেলাফত মজলিস সিলেট মহানগর সহ -সভাপতি ডা: ফয়জুল হক,পেশাজীবি ফোরাম সিলেট মহানগর আহবায়ক আশরাফ হোসেন জামান, সংগঠনের শাবিপ্রবি শাখা সভাপতি শেখ হোসাইন আহমদ, সিলেট পূর্ব জেলা সভাপতি সালমান আহমদ, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা সাবেক সেক্রেটারি মাওলানা খায়রুল ইসলাম, সাবেক মহানগর সেক্রেটারি মোস্তফা আহমদ সোহান,খেলাফত মজলিস সিলেট  মহানগর প্রশিক্ষণ সম্পাদক মাসুক আহমদ।

বন্ধুপ্রতিম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট মহানগর সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট  মহানগরী সভাপতি শাহীন আহমেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিলেট  মহানগর আহ্বায়ক দেলোয়ার হোসাইন, ছাত্র অধিকার পরিষদ সিলেট  জেলা সাংগঠনিক সম্পাদক আশফাক ইসলাম, ছাত্র জমিয়ত বাংলাদেশ সাধারণ সম্পাদক সাইফুর রহমান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক পশ্চিম জেলা সেক্রেটারি তাহের আব্দুল্লাহ, সিলেট মহানগর প্রশিক্ষণ সম্পাদক সাজিদুর রহমান, বায়তুলমাল ও ছাত্রকল্যাণ সম্পাদক খালেদ আহমদ, অফিস প্রচার সম্পাদক আব্দুল মুকিত, এমসি কলেজ সভাপতি আব্দুল বাসিত, সেক্রেটারি আহমদ সালমান, দক্ষিণ সুরমা পশ্চিম থানা সভাপতি আব্দুল ওয়াদুদ, স্কুল বিভাগ সভাপতি মাহমুদ সিদ্দিকী, জালালাবাদ থানা সভাপতি ইশমাম আহমদ, গোয়াইনঘাট উপজেলা দক্ষিণ সভাপতি হাফিজুর রহমান চৌধুরী প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Comments are closed.

Add



© All rights reserved © tadantareport.com
Design BY Web WORK BD
ThemesBazar-Jowfhowo
Manual1 Ad Code
Manual6 Ad Code