গোয়াইনঘাট বিএনপির ব্যর্থতার দায় কি ওসির ওপর? | তদন্ত রিপোর্ট

বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:

জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্ট পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে।

গোয়াইনঘাট বিএনপির ব্যর্থতার দায় কি ওসির ওপর?

গোয়াইনঘাট বিএনপির ব্যর্থতার দায় কি ওসির ওপর?

Manual2 Ad Code

সিলেট সংবাদদাতা: গত ৮ নভেম্বর সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুল সোয়াম্প ফরেস্ট এলাকার একটি রিসোর্টে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রঞ্জিত সরকারের উপস্থিতিতে ‘শিক্ষাসফর’-এর আড়ালে একটি অনুষ্ঠান আয়োজিত হয়। এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে গোয়াইনঘাট থানার ওসি ওমর ফারুক মোড়লের প্রত্যাহার চেয়ে রীতিমতো ঝড় তুলেছেন স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল ও কৃষক দলের নেতাকর্মীরা। তবে এই প্রতিবাদের আড়ালে বেরিয়ে আসছে চরম স্ববিরোধিতা ও চাঞ্চল্যকর তথ্য, যা খোদ বিএনপির স্থানীয় শীর্ষ নেতাদের দিকেই আঙুল তুলছে।

Manual8 Ad Code

জানা গেছে, রাতারগুলের যে রিসোর্টে আওয়ামী লীগ নেতারা এই আয়োজন করেছিলেন, সেই রিসোর্টের মালিক সোহেল হলেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলমের আপন চাচাতো ভাই। শুধু তাই নয়, গোয়াইনঘাট উপজেলা যুবদলের আহ্বায়ক শাহজাহানের নিজ বাড়িও এই রাতারগুল এলাকাতেই অবস্থিত।

এখন সচেতন মহল ও সাধারণ মানুষের মনে একটিই প্রশ্ন যেখানে খোদ উপজেলা বিএনপির সভাপতির ভাইয়ের রিসোর্টে এবং যুবদল আহ্বায়কের বাড়ির কাছে এত বড় একটি ঘটনা ঘটল, সেখানে এর পুরো দায়ভার কেন একা ওসি ওমর ফারুক মোড়লকে নিতে হবে? সাধারণ মানুষের প্রশ্ন, নিজেদের এই চরম ব্যর্থতা ও আত্মীয়ের অপকর্ম আড়াল করতেই কি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কেবল ‘ওসির প্রত্যাহার’ চেয়ে সয়লাব করছেন?

Manual6 Ad Code

রাতারগুলের মতো জায়গায় পুলিশ যখন নজরদারি রাখতে যায়, তখন ওসিকে নানা কথা শুনতে হয়; অথচ এখন এমন একটি ঘটনা ঘটে যাওয়ার পর নিজেদের দায়বদ্ধতা এড়ানোর জন্য বিএনপির নেতাকর্মীরা অহেতুক প্রতিবাদ মিছিল ও মিটিং করছেন। যখন উপজেলা বিএনপির সভাপতির ভাইয়ের রিসোর্টে এই আয়োজন চলছিল, তখন কোথায় ছিলেন এই নেতারা?

নিজেদের দলের নেতার আত্মীয়ের রিসোর্টে আওয়ামী লীগের নেতাদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া হবে, আর ঘটনার পর নিজেদের পিঠ বাঁচাতে সম্পূর্ণ দায়ভার কেবল একজন ওসির ওপর চাপিয়ে দেওয়া হবে এই প্রবণতা কতটা যুক্তিসঙ্গত, তা নিয়ে এখন গোয়াইনঘাটের সাধারণ মানুষই প্রশ্ন তুলছেন। সচেতন মহলের মতে, ওসির বিরুদ্ধে এই বিষোদ্গার মূলত নিজেদের রাজনৈতিক ও সাংগঠনিক ব্যর্থতা ঢাকার একটি নির্লজ্জ অপচেষ্টা মাত্র।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Comments are closed.

Add



© All rights reserved © tadantareport.com
Design BY Web WORK BD
ThemesBazar-Jowfhowo
Manual1 Ad Code
Manual3 Ad Code