বিল দিলেন না চেয়ারম্যান লোকমান, হাত-পা কাটার হুমকি পেলেন ইলেকট্রিশিয়ান! | তদন্ত রিপোর্ট

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:

জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্ট পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে।

সংবাদ শিরোনাম
বিল দিলেন না চেয়ারম্যান লোকমান, হাত-পা কাটার হুমকি পেলেন ইলেকট্রিশিয়ান! হাসিনার সফরসঙ্গী নাজিমুল এখন সিলেটে! ভিডিও বিকৃতসহ মাস্টার প্ল্যানে এসআই ফাত্তাহর বিরুদ্ধে একযোগে অপপ্রচার! ছাতকে ‘ফ্যাসিস্ট’ তকমায় ৩১৪ একরের জলমহালে লণ্ডনী চক্রের থাবা! ওসমানী’র অঘোষিত সম্রাজ্ঞী নার্স বৈশাখী! গোয়াইনঘাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন: ঘাতক গ্রেপ্তার!  এএসআই সুহেল যাত্রীদের কম্বল গেল কই? সিলেটে শামীম গ্রেপ্তার: আ.লীগ পুনর্বাসন কাণ্ডে বিতর্ক তুঙ্গে! ​‘তদন্ত রিপোর্ট’ দখল মিশনে আশিক-মমিনের ভাড়াটে ক্যাডার কামাল! তদন্ত রিপোর্ট’ সম্পাদক রায়হানের বিরুদ্ধে অপপ্রচারকারী কামালকে প্রকাশ্য চ্যালেঞ্জ!
বিল দিলেন না চেয়ারম্যান লোকমান, হাত-পা কাটার হুমকি পেলেন ইলেকট্রিশিয়ান!

বিল দিলেন না চেয়ারম্যান লোকমান, হাত-পা কাটার হুমকি পেলেন ইলেকট্রিশিয়ান!

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট (সিলেট): জনপ্রতিনিধির চেয়ারকে ঢাল বানিয়ে মাসের পর মাস সরকারি কোষাগারের লাখ লাখ টাকা বিদ্যুৎ বিল গিলে খেয়েও যেন ক্ষান্ত হননি। উল্টো বকেয়া আদায়ে নিয়ম অনুযায়ী সংযোগ বিচ্ছিন্ন করায় এক নিরীহ শ্রমজীবী ইলেকট্রিশিয়ানকে প্রকাশ্যে হাত-পা কেটে নেওয়ার ভয়ংকর হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১১ নম্বর মধ্যজাফলং ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান লোকমান হোসেন ও তার ভাই আঃ রহমান সিকদারের এমন বেপরোয়া ক্ষমতার দাপটে পুরো এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে।

​বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) আইসিবিএস (ICBS) বকেয়া ও ডিএনপি (DNP) তালিকা বলছে, চেয়ারম্যান লোকমান হোসেন ও তার ভাই আঃ রহমান (পিতা: বারেক সিকদার) টানা পাঁচ মাস (জুলাই থেকে নভেম্বর ২০২৬) একটি টাকাও বিদ্যুৎ বিল পরিশোধ করেননি। দুই ভাইয়ের নামে জমে থাকা বিপুল এই বকেয়ার চিত্র রীতিমতো চমকে ওঠার মতো।

সরকারি নথি অনুযায়ী, কেবল বর্তমান চেয়ারম্যান লোকমান হোসেনের দুটি মিটারেই বকেয়া পড়ে আছে ৩ লাখ ৩১ হাজার ৭৫৫ টাকা, আর তার ভাই রহমান সিকদারের বকেয়া ৪ হাজার ৮৫১ টাকা। পাহাড়সম এই বকেয়া পরিশোধ না করায় সম্প্রতি পল্লী বিদ্যুৎ অফিসের কর্মীরা সরকারি নির্দেশনা অনুযায়ী তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযানে যান। অভিযানের সময় পল্লী বিদ্যুতের কর্মীরা পেশায় ইলেকট্রিশিয়ান মো. শাহজাহানকে নিজেদের সঙ্গে নিয়ে যান।

​অভিযোগ উঠেছে, সরকারি কর্মকর্তারাই নিয়ম মেনে সংযোগ বিচ্ছিন্ন করলেও এর রোষানলে পড়েন নিরীহ ইলেকট্রিশিয়ান শাহজাহান। সংযোগ কাটার পরপরই ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যানের ভাই রহমান সিকদার মুঠোফোনে কল করে শাহজাহানকে অকথ্য ও অশ্লীল ভাষায় গালিগালাজ করেন।

​সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই সন্ত্রাসী হুমকির লোমহর্ষক বিবরণ তুলে ধরেন ভুক্তভোগী মো. শাহজাহান। তিনি জানান, রহমান সিকদার তাকে সরাসরি অঙ্গহানির হুমকি দিয়ে বলেন— “তুই আমার বিদ্যুৎ লাইন কাটছত, তোর হাত-পা কাটবো, তোরে যেখানে পাবো।”

​চরম নিরাপত্তাহীনতায় ভোগা শাহজাহানের আর্তনাদ, কারও বিদ্যুৎ সংযোগ কাটার কোনো ব্যক্তিগত এখতিয়ার তার নেই; পল্লী বিদ্যুতের লোকজনই তাকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন এবং তারাই লাইন কেটেছেন। অথচ কোনো অপরাধ না করেও কেবল সরকারি কর্মীদের সঙ্গে থাকার ‘অপরাধে’ আজ তাকে প্রাণনাশ ও পঙ্গু হওয়ার আতঙ্কে দিন কাটাতে হচ্ছে।

Manual3 Ad Code

​এই ঘটনায় পল্লী বিদ্যুৎ ও স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়েও জনমনে তীব্র প্রশ্নের জন্ম দিয়েছে। সাধারণ মানুষের মাত্র কয়েকশ টাকা বিল বকেয়া থাকলেই যেখানে তাৎক্ষণিক লাইন কেটে দেওয়া হয় এবং মামলার খড়্গ নেমে আসে, সেখানে একজন ইউপি চেয়ারম্যান কীভাবে পাঁচ মাস ধরে ৩ লাখ ৩১ হাজার টাকার বেশি বিল বকেয়া রেখেও নির্বিঘ্নে বিদ্যুৎ ব্যবহার করে গেলেন? কোন অদৃশ্য শক্তির ইশারায় এতদিন চুপ ছিল কর্তৃপক্ষ?

Manual2 Ad Code

​একদিকে সরকারি কোষাগারের প্রায় সাড়ে তিন লাখ টাকা আটকে রাখা, অন্যদিকে সরকারি কাজে সহযোগিতা করতে যাওয়া একজন শ্রমজীবী মানুষকে হাত-পা কেটে নেওয়ার প্রকাশ্য হুমকি, এ যেন আইনের শাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ‘মগের মুল্লুক’ কায়েমের শামিল।

Manual4 Ad Code

​ভুক্তভোগী ইলেকট্রিশিয়ান মো. শাহজাহানের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, বকেয়া ৩ লাখ ৩৬ হাজার ৬০৬ টাকা অবিলম্বে আদায় করা এবং প্রকাশ্যে অঙ্গহানির হুমকিদাতা রহমান সিকদারকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। এখন দেখার বিষয়, প্রশাসন ক্ষমতার দাপটের কাছে নতজানু হয়, নাকি আইনের কঠোর প্রয়োগ করে সাধারণ মানুষের আস্থা ফেরায়।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Comments are closed.

Add



© All rights reserved © tadantareport.com
Design BY Web WORK BD
ThemesBazar-Jowfhowo
Manual1 Ad Code
Manual6 Ad Code