এই উপদেষ্টা কমিটি ৯০ দিনের মধ্যে নির্বাচনের মাধ্যমে একটি নতুন কমিটি গঠন করা কথা ছিলো। কিন্তু ২ বছর পার হওয়ার পরও তার কোন নির্বাচনের ব্যবস্থা করতে পারেনি। উক্ত সময়ের মধ্যে মার্কেট থেকে উত্তোলিত মাসিক চাঁদা ব্যাংক একউন্টে জমা না দিয়ে তারা নিজেদের কাছে রেখেছেন।
মার্কেটের ব্যবসায়ীদের চাপের মুখে এক সপ্তাহ আগে উপদেষ্টাগণ তাদের পছন্দনিয় ব্যক্তিদের নিয়ে একটি নতুন কমিটি গঠন করেন। নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করার কথা থাকলেও উপদেষ্টাদের মনোনীত ব্যক্তিদের নিয়ে গঠন করায় ব্যবসায়ীবৃন্দ এই কমিটিকে স্বীকৃতি দেয়ানি। এ নিয়ে ব্যবসায়দের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।