সিলেটে সাংবাদিককে পথরোধ করে দুর্ধর্ষ ছিনতাই: অস্ত্রের মুখে নগদ অর্থ লুট! | তদন্ত রিপোর্ট

শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

সিলেটে সাংবাদিককে পথরোধ করে দুর্ধর্ষ ছিনতাই: অস্ত্রের মুখে নগদ অর্থ লুট!

সিলেটে সাংবাদিককে পথরোধ করে দুর্ধর্ষ ছিনতাই: অস্ত্রের মুখে নগদ অর্থ লুট!

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক: সিলেটের জৈন্তাপুর উপজেলায় পূর্ব-পরিকল্পিতভাবে পথরোধ করে দেশীয় অস্ত্রের মুখে এক সংবাদকর্মীকে রক্তাক্ত জখম ও তার সর্বস্ব ছিনিয়ে নেওয়ার রোমহর্ষক খবর পাওয়া গেছে। গত ১৪ মে ২০২৬ তারিখে জৈন্তাপুর মডেল থানাধীন চিকনাগুল ইউপির তামাবিল মহাসড়কের শাহজালাল ডিগ্রি কলেজ গেট সংলগ্ন মসজিদ এলাকায় এই দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনাটি ঘটে।

Manual8 Ad Code

ভুক্তভোগী মো. রায়হান হোসেন (২৯) জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক। এ ঘটনায় জৈন্তাপুর মডেল থানায় জুয়েল আহমদ (৩০) নামক এক ব্যক্তি এবং আরও ৪-৫ জন অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিলের পক্রিয়া চলমান বলে জানান তিনি।

Manual5 Ad Code

ঘটনার বিস্তারিত বিবরণ:
অভিযোগ সূত্রে জানা যায়, আসন্ন ঈদুল আযহা উপলক্ষে কোরবানির পশু ক্রয়ের উদ্দেশ্যে ঘটনার দিন সকালে বিবাদী জুয়েল আহমদের সাথে মুঠোফোনে আলোচনা করেন রায়হান হোসেন। জুয়েল আহমদ তাকে পীরের বাজারস্থ একটি ফিলিং স্টেশনে অপেক্ষা করতে বলেন। সরল বিশ্বাসে রায়হান হোসেন তার সঞ্চিত মোট ১ লক্ষ ৩৫ হাজার টাকা নিয়ে সেখানে উপস্থিত হন। পরবর্তীতে জুয়েল আহমদের প্ররোচনায় তিনি নিজের মোটরসাইকেলটি রেখে বিবাদীর মোটরসাইকেলে চড়ে চিকনাগুল বাজারের উদ্দেশ্যে রওনা হন। বাজার পর্যবেক্ষণ শেষে ফিরে আসার পথে মহাসড়কের নির্জন স্থানে পৌঁছালে জুয়েল আহমদ একটি কৃত্রিম ফোন কল রিসিভ করার অজুহাতে মোটরসাইকেলের গতি রোধ করেন। তাৎক্ষণিকভাবে বিপরীত দিক থেকে একটি নম্বরবিহীন সিএনজি অটোরিকশা তাদের গতিরোধ করে এবং সেখান থেকে দেশীয় ধারালো অস্ত্র ও রডসহ ৪-৫ জন অজ্ঞাতনামা যুবক বেরিয়ে আসে।

হামলা ও লুটপাট:
হামলাকারীরা রায়হান হোসেনের পেটে ধারালো চাকু ঠেকিয়ে হত্যার হুমকি প্রদান করে এবং সাথে থাকা ব্যাগ ও মোবাইল দাবি করে। রায়হান আত্মরক্ষার চেষ্টা করলে বিবাদী জুয়েল আহমদ তাকে পরিকল্পিতভাবে দুষ্কৃতিকারীদের মুখে ঠেলে দিয়ে কৌশলে ঘটনাস্থল থেকে চম্পট দেয়। একপর্যায়ে ছিনতাইকারীরা তাকে চাকু দিয়ে প্রাণে হত্যার উদ্দেশ্যে গলায় আঘাত করলে ডান কাঁধে গুরুতর জখম হয় ও ডান পায়ের হাঁটু সহ দেহের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। আক্রমণকারীরা তার কোমরে থাকা ১ লক্ষ ৩৫ হাজার টাকা ভর্তি ব্যাগ এবং পকেটে থাকা মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়।

Manual8 Ad Code

ভয়ভীতি ও বর্তমান অবস্থা:
ছিনতাই শেষে আক্রমণকারীরা তাকে একটি সিএনজিতে করে শুক্রবাড়ি বাজার সংলগ্ন নির্জন স্থান ঘাটেরচটি মোড়ে ফেলে যায় এবং বিষয়টি নিয়ে কোনো আইনি পদক্ষেপ গ্রহণ করলে তাকে সপরিবারে প্রাণনাশের চূড়ান্ত হুমকি প্রদান করে। পরবর্তীতে জৈনিক পথচারীদের সহায়তায় ভুক্তভোগীকে উদ্ধার করে খাদিমপাড়াস্থ সরকারি ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন স্বজনরা।

আহত সাংবাদিক রায়হান হোসেন জানান:
জুয়েল আহমদের প্রত্যক্ষ মদদ ও পরিকল্পনায় এই ছিনতাই সংগঠিত হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন থাকা এবং মানসিক ও শারীরিকভাবে বিপর্যস্ত থাকার কারণে অভিযোগ দায়ের এর বিষয়টি চলমান। তিনি এই জঘন্য অপরাধের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রধান বিবাদীসহ অজ্ঞাতনামা অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Add



© All rights reserved © tadantareport.com
Design BY Web WORK BD
ThemesBazar-Jowfhowo
Manual1 Ad Code
Manual6 Ad Code
error: Content is protected !!