চকরিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণমিছিলে হাজার হাজার নেতাকর্মীদের ঢল.! | তদন্ত রিপোর্ট

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:

জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্ট পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে।

চকরিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণমিছিলে হাজার হাজার নেতাকর্মীদের ঢল.!

চকরিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণমিছিলে হাজার হাজার নেতাকর্মীদের ঢল.!

Manual6 Ad Code

মোহাম্মদ নজরুল ইসলাম খোকন (এম,এ)ক্রাইম রিপোর্টারঃ চকরিয়া উপজেলা। 

ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলা, পৌরসভা ও মাতামুহুরি সাংগঠনিক উপজেলা শাখার যৌথ উদ্যোগে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে ।

সোমবার (৪ আগষ্ট) বিকাল সাড়ে ৫টায় চকরিয়া পৌর বাসটার্মিনাল থেকে শুরু করে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া শহর এলাকা প্রদক্ষিণ করে জনতা শপিং সেন্টার চত্বরে এক বিশাল সমাবেশে মিলিত হয়।

Manual2 Ad Code

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন , কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমেদ আনোয়ারী। প্রধান বক্তা ছিলেন, চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য প্রার্থী ও কক্সবাজার শহর জামায়াতের

Manual8 Ad Code

আমীর, আব্দুল্লাহ আল ফারুক ।

চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী বলেন,

একটি গোষ্ঠী দেশে ব্যাপক চাঁদাবাজি করছে। এর দায় আমরা নির্দিষ্ট কোন দলকে দিতে চাইনা। যারাই এর সঙ্গে জড়িত আগামী নির্বাচনে জনগণ তাদের প্রত্যাখান করবে।

Manual7 Ad Code

তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি নাগরিকই আমাদের কাছে সম্মানিত।জামায়াতে ইসলামী জনগণের সম্মান ও অধিকার রক্ষার জন্য কাজ করে যাচ্ছে।

আনোয়ারী বলেন, দেশে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমাতায়। অথচ প্রশাসন বিভিন্ন দলকে বিশেষ সুবিধা দিয়ে বৈষম্যমূলক আচরণ করছে। তিনি প্রশাসনকে কোন দলের পক্ষাবলম্বন না করে জনগণের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান।

Manual2 Ad Code

তিনি আরো বলেন, আমরা কারো রক্তচক্ষুকে ভয় করি না। আমরা সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে আমৃত্যু সংগ্রাম করে যাবো।

সভা শেষে জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী আনুষ্ঠানিকভাবে আব্দুল্লাহ আল ফারুককে চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন।

সমাবেশের প্রধান বক্তা চকরিয়া পেকুয়া আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক বলেন,

জুলাই আন্দোলনের মূল স্পিরিট ছিল একটি বৈষম্যহীন ন্যায় ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করা।তিনি বলেন,

ইসলামী আদর্শ ছাড়া দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন দেশ গঠন সম্ভব নয়।”তিনি বলেন,

একবছর পেরিয়ে গেলেও এখনো দেশে দুর্নীতি, বৈষম্য, দখলবাজি ও ফ্যাসিবাদী আচরণ থেকে জনগণ মুক্তি পায়নি।

এ সময় তিনি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ককে ছয় লেনে উন্নীতকরণ, চকরিয়ায় একটি পাবলিক বিশ্ববিদ্যা�

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Comments are closed.

Add



© All rights reserved © tadantareport.com
Design BY Web WORK BD
ThemesBazar-Jowfhowo
Manual1 Ad Code
Manual5 Ad Code