ছাত্র নিপীড়নের রূপকার স্কুল কমিটিতে পুনর্বহাল! | তদন্ত রিপোর্ট

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:

জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্ট পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে।

ছাত্র নিপীড়নের রূপকার স্কুল কমিটিতে পুনর্বহাল!

ছাত্র নিপীড়নের রূপকার স্কুল কমিটিতে পুনর্বহাল!

Manual8 Ad Code

নিজস্ব সংবাদদাতা: গোয়াইনঘাট উপজেলাধীন দশগাঁও নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি পদে বিতর্কিত আওয়ামী লীগ নেতা এস কামরুল হাসান আমিরুলের নিয়োগকে কেন্দ্র করে স্থানীয় ছাত্র-জনতা ও এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভের উদ্রেক হয়েছে। বিগত রাজনৈতিক পটপরিবর্তন সত্ত্বেও একটি স্বার্থান্বেষী মহলের অশুভ আঁতাতের ফলশ্রুতিতে তাঁকে এই পদে আসীন করা হয়েছে বলে অভিযোগ উত্থাপিত হয়েছে।

Manual3 Ad Code

স্থানীয় সূত্রমতে, নন্দীরগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিরুল গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সালুটিকর ডিগ্রি কলেজে সংঘটিত বর্বরোচিত হামলার অন্যতম ‘হুকুমদাতা’ হিসেবে অভিযুক্ত। তদুপরি, বিগত দেড় দশকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে তাঁর বিরুদ্ধে প্রভূত অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বিদ্যমান। এমতাবস্থায়, একটি কুচক্রী মহল প্রধান শিক্ষককে প্রভাবিত করে শিক্ষা বোর্ডের মাধ্যমে তাঁকে সভাপতি হিসেবে পুনর্বহাল করেছে, যা জনমনে নানাবিধ সংশয় ও গুঞ্জনের জন্ম দিয়েছে।

এই বিতর্কিত ব্যক্তির পুনর্বাসনের ফলে এলাকায় পুনরায় তাঁর অনুসারীদের দৌরাত্ম্য বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা, যা অনাকাঙ্ক্ষিত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে। উদ্ভূত প্রেক্ষাপটে, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও সার্বিক শান্তিশৃঙ্খলা অক্ষুণ্ণ রাখার স্বার্থে অনতিবিলম্বে আমিরুলকে উক্ত পদ থেকে অপসারণের নিমিত্তে যথাযথ কর্তৃপক্ষের নিকট জোরালো দাবি জ্ঞাপন করেছেন স্থানীয় সচেতন নাগরিক ও ছাত্র-জনতা।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Comments are closed.

Add



© All rights reserved © tadantareport.com
Design BY Web WORK BD
ThemesBazar-Jowfhowo
Manual1 Ad Code
Manual4 Ad Code