ফারুক মেম্বারের মাদককান্ডে উত্তাল গোয়াইনঘাট! | তদন্ত রিপোর্ট

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:

জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্ট পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে।

ফারুক মেম্বারের মাদককান্ডে উত্তাল গোয়াইনঘাট!

ফারুক মেম্বারের মাদককান্ডে উত্তাল গোয়াইনঘাট!

Manual5 Ad Code

তদন্ত রিপোর্ট ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার উত্তর প্রতাপপুর এলাকার এক সাবেক ইউপি সদস্যের মাদক সেবনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত ওই সাবেক জনপ্রতিনিধির নাম ফারুক। অনলাইনে এ ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তুমুল সমালোচনা এবং স্থানীয় সচেতন মহল অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, মেহেদি রাঙানো দাড়িওয়ালা বয়স্ক এক ব্যক্তি মাদক গ্রহণ করছেন। ছবিটিতে অন্য একজনের হাত দেখা যাচ্ছে, যিনি ওই মাদক সেবনে তাকে সাহায্য করছেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, মাদক সেবনরত ওই ব্যক্তি গোয়াইনঘাটের উত্তর প্রতাপপুরের সাবেক মেম্বার ফারুক এবং তাকে সহায়তাকারী ওই ব্যক্তির নাম জুয়েল।

Manual2 Ad Code

একজন সাবেক জনপ্রতিনিধির এমন নৈতিক অবক্ষয়ের দৃশ্য জনসমক্ষে আসার পর ফেসবুকে নেটিজেনরা তীব্র ক্ষোভ প্রকাশ করছেন। স্থানীয় সচেতন মহল মনে করেন, সমাজকে মাদকমুক্ত রাখার জন্য জনপ্রতিনিধিদের অগ্রণী ভূমিকা পালন করার কথা, সেখানে তাদের এমন কর্মকাণ্ড অত্যন্ত হতাশাজনক। এই ধরনের ঘটনা এলাকার যুবসমাজের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে। অবিলম্বে অভিযুক্ত সাবেক মেম্বার ফারুক এবং তার সহযোগী জুয়েলের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

Manual4 Ad Code

অভিযুক্ত সাবেক মেম্বার ফারুক এবং তার সহযোগী জুয়েলের ব্যবহৃত সেলফোনে যোগাযোগ করলে উভয়ের মধ্যে কেউ ফোনকল রিসিভ না করায় বক্তব্য সংগ্রহ করা যায়নি।

ভাইরাল হওয়া এই ছবি সত্যতা যাচাই করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানিয়েছেন গোয়াইনঘাটের সাধারণ মানুষ। সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিদের এমন স্খলন কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেছেন তারা।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Comments are closed.

Add



© All rights reserved © tadantareport.com
Design BY Web WORK BD
ThemesBazar-Jowfhowo
Manual1 Ad Code
Manual8 Ad Code